ঢাকা ১১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কোরআনী শিক্ষা ছাড়া মানুষ কখনো আদর্শবান হতে পারে না Logo ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল Logo দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর Logo আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে ১ম ইউনিটের ১২শ মেগাওয়াট বিদ্যুত জাতিয় গ্রিডে যুক্ত হবে-মন্ত্রী ফকির মাহবুব আনাম Logo বিচারকার্য মানুষের দোর গোড়ায় পৌঁছে দেওয়ার জন্য মধুপুরের ( ইউএনও) কার্যালয়ে গণশুনানি Logo বাউন্ডারি ওয়াল নেই, রাত হলেই স্কুল বারান্দায় মাদকের আড্ডা: আতঙ্কে ৬ শতাধিক শিক্ষার্থী Logo ধনপুর ইউনিয়নে বিএনপি নেতা খলিলুর রহমান চেয়ারম্যান পদপ্রার্থী Logo ডিজিটাল লেনদেন বাড়াতে সবাইকে বাংলা কিউআর ব্যবহারের আহ্বান Logo চিতলমারীতে সম্পত্তি থেকে বঞ্চিত করায় বাবার বিরুদ্ধে ছেলের সংবাদ সম্মেলন Logo কৃষি উদ্যোক্তা মিজানুর রহমানের আনারকলি চাষে বাজিমাত

বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার-আমান উল্লাহ আমান

ঢাকা-২ আসনের সংসদ সদস্য ও সাবেক ডাকসু ভিপি আলহাজ্ব আমান উল্লাহ আমান বলেছেন, বর্তমান সরকার একটি শিক্ষাবান্ধব সরকার। শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং কর্মমুখী শিক্ষা সম্প্রসারণে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। শিক্ষা খাতকে একটি দক্ষ ও শক্তিশালী মানবসম্পদ গঠনের প্রধান মাধ্যম হিসেবে বিবেচনা করে সরকার ৪৩টি নির্দিষ্ট খাতে বাজেট বরাদ্দ বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করেছে। তিনি বলেন, অতীতের কোনো সরকার শিক্ষাকে এতটা গুরুত্ব দিয়ে বাজেট প্রণয়ন করেনি। গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকা-২ আসনের আটি ভাওয়াল উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী-২০২৬ ব্যাচের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত প্রধান প্রশাসনিক কর্মকর্তা মো. নাদিম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে আমান উল্লাহ আমান আরও বলেন, বর্তমান সরকার শিক্ষা খাতের পর স্বাস্থ্য খাতকে গুরুত্ব দিয়েছে, এরপর কৃষি খাতসহ অন্যান্য গুরুত্বপূর্ণ খাতের উন্নয়নে কাজ করছে। তিনি বলেন, সরকার প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করেছে। শিক্ষার্থীরা স্কুল থেকে স্কুলব্যাগ, স্কুল ড্রেস এবং উপবৃত্তির অর্থসহ বিভিন্ন সুযোগ-সুবিধা পাবে। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আমিনুল হক, কেরাণীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক মনিরুল হক মনির, ছাত্রদল নেতা হাজী সাইফুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কোরআনী শিক্ষা ছাড়া মানুষ কখনো আদর্শবান হতে পারে না

বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার-আমান উল্লাহ আমান

আপডেট সময় ০৯:৩০:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬