ঢাকা ০৬:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঢাকা শুধু প্রশাসনিক রাজনীতি নয়, সাহিত্য সংস্কৃতিরও রাজনীতি: মিয়া গোলাম পরওয়ার Logo জুড়ীতে অবৈধ স-মিলের দাপট-উচ্ছেদের আশ্বাসেই সীমাবদ্ধ বন বিভাগ Logo বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে সুজন’র ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo কয়রায় শিশুদের বিস্কুটের প্যাকেটে ভুল তারিখ: জনমনে বিভ্রান্তি ও প্রশাসনের পদক্ষেপ Logo নাজিরপুরে পুলিশ বিশেষ অভিযানে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও একজন ইয়াবা ব্যবসায়ী আটক Logo পর্যাপ্ত লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে Logo আজ মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী Logo মুসলিমদের জীবনে মসজিদের গুরুত্ব Logo সুনামগঞ্জের পশ্চিম সদরগড় গ্রামকে নদীভাঙ্গনের কবল থেকে রক্ষা করার দাবী Logo টানা দুই মাস ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি (তদন্ত) জামালপুরের নাজমুল জান্নাত শাহ

লামা পৌরসভার ২০২৬-২৭ অর্থ বছরের জনকল্যাণমুখী বাজেট ঘোষণা

নতুন কোনো কর আরোপ না করে বান্দরবানের লামা পৌরসভার ২০২৬-২০২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ১১ কোটি ২৩ লাখ ৩ হাজার ৬১৩ টাকা পেশ করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর ১২টায় পৌরসভা মিলনায়তনে পৌর প্রশাসক মোঃ মঈন উদ্দিন এর সভাপতিত্বে এ বাজেট ঘোষণা করা হয়। এ বাজেটে রাজস্ব খাত থেকে আয় ধরা হয়েছে ২ কোটি ৩৩ লাখ ৬৩ হাজার ৭২২ টাকা ও ব্যয় ধরা হয়েছে ২ কোটি ১৯ লাখ ৩০ হাজার টাকা। সমাপনী স্থিতি ১৪ লাখ ৩৩ হাজার ৭২২ টাকা। এ খাতে উল্লেখযোগ্য ব্যয়ের মধ্যে সাধারণ সংস্থাপন শাখার জন্য ১ কোটি ৬৮ লাখ ৬০ হাজার টাকা, স্বাস্থ্য ও পয়ঃ প্রনালী খাতে ২৫ লাখ ২০ হাজার, শিক্ষা খাতে ২ লাখ টাকা। এছাড়া পানি সরবরাহ ব্যয় সহ প্রয়োজনীয় বরাদ্দ রাখা হয়েছে। বাজেট ঘোষনা উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন, লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কায়ছার হামিদ, সাবেক পৌর মেয়র মোঃ আমির হোসেন,উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুর রব, বাংলাদেশ জামায়াতে ইসলামী, লামা উপজেলা শাখার আমীর কাজী মুহাম্মদ ইব্রাহীম, লামা প্রেস ক্লাবের সভাপতি প্রিয়দর্শী বড়ুয়া, সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ কামালুদ্দিন, রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ তৈয়ব আলী, মফস্বল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ রফিকুল ইসলাম। বাজেট সভায় উপস্থিত ছিলেন, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পৌর নির্বাহী কর্মকর্তা (অ.দা.) রুইপ্রু অং মারমা, হিসাব রক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ শহীদুল করিম, রাজনৈতিক ব্যক্তিবর্গ, স্থানীয় সাংবাদিকবৃন্দ, পৌরসভার বিভিন্ন স্থরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। বাজেট পেশ কালে পৌর প্রশাসক বলেন, লামা পৌরসভাকে মডেল পৌরসভায় রূপান্তর করতে বাজেটে অগ্রাধিকার দেওয়া হয়েছে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট নির্মাণ, জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষা,স্বাস্থ্য ও বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঢাকা শুধু প্রশাসনিক রাজনীতি নয়, সাহিত্য সংস্কৃতিরও রাজনীতি: মিয়া গোলাম পরওয়ার

লামা পৌরসভার ২০২৬-২৭ অর্থ বছরের জনকল্যাণমুখী বাজেট ঘোষণা

আপডেট সময় ০৯:৩৫:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬