বাংলাদেশ জামায়াতে ইসলামী, হাতিরঝিল থানা পশ্চিমের উদ্যোগে ৩০ জুন, মঙ্গলবার, সন্ধ্যা ৭.৩০টায় আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে ঢাকা মহানগরী উত্তর, যুব বিভাগের ২৭ থেকে ৩০ জুন ২০২৬ মাদক বিরোধী ক্যাম্পেইন কর্মসূচীর অংশ হিসেবে মগবাজার চাঁন জামে মসজিদ থেকে শুরু করে গ্রীণওয়ে, পেয়ারবাগ, নয়াটোলা, গাবতলা, তালতলা, মগবাজার চৌরাস্তা হয়ে ওয়্যারলেস গেইট পর্যন্ত এক মাদক বিরোধী ক্যাম্পেইন ও র্যালী অনুষ্ঠিত হয়েছে।
মাদক বিরোধী ক্যাম্পেইন ও র্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও হাতিরঝিল অঞ্চল পরিচালক জনাব মোঃ হেমায়েত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরী উত্তরের প্রচার ও মিডিয়া সম্পাদক মুহাম্মদ আতাউর রহমান সরকার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগরী মজলিসে শূরা সদস্য ও থানা আমীর (ভারপ্রাপ্ত) মোঃ নুরুল ইসলাম আকন্দ, থানা সেক্রেটারী মোঃ রাশেদুল ইসলাম রাশেদ, থানা কর্মপরিষদ সদস্য মোঃ আকতার হোসেন, শামীম হোসাইন, মহিউদ্দিন পারভেজ, হাবিবুর রহমান মজুমদার, ওয়ার্ড সভাপতি হাফেজ জাফর আহমদ খান, মীর হাবিবুর রহমান, মোঃ আল আমিন, ওমর গাজী, ইদ্রিস আলী আনসারীসহ স্থানীয় বিভিন্ন স্তরের সাধারণ জনগণ এ কর্মসূচীতে অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে হেমায়েত হোসেন বলেন, ‘মাদকাসক্তি এখন রীতিমত সামাজিক ব্যাধি ও জাতীয় সমস্যায় পরিণত হয়েছে। মাদকাসক্তরা পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য বড় ধরনের সঙ্কট সৃষ্টি করেছে। একজন মাদকাসক্তের কারণে শুধু একটা পরিবার নয় বরং জাতির আশা-আকাঙ্কা ও স্বপ্ন ভূলুন্ঠিত হচ্ছে। তাই মাদকের ভয়াল ছোবল থেকে দেশ ও জাতিকে বাঁচাতে ধর্মীয় মূল্যবোধের অনুশীলনের কোনো বিকল্প নেই। একইসাথে প্রয়োজন ব্যাপকভিত্তিক জনসচেতনতা’। তিনি মাদকের ভয়াবহতা মোকাবেলায় সকলকে আত্মসচেতন হওয়ার আহবান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে আতাউর রহমান সরকার বলেন, আসুন মাদককে না বলি- সুন্দর জীবন গড়ি। মাদক কারবারী ও চাঁদাবাজদেরকে যেখানেই পাবেন সেখানেই প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদক কারবারী ও চাঁদাবাজরা যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। দেশকে বাঁচাতে একসাথে মাদক ও চাঁদাবাজদেরকে প্রতিহত করতে হবে।
সংবাদ শিরোনাম
মগবাজারে হাতিরঝিল পশ্চিম মাদকবিরোধী ক্যাম্পেইন ও র্যালি
-
খবরপত্র ডেস্ক: - আপডেট সময় ০৯:৪৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
- 116
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

























