ঢাকা ০৫:১১ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আজ বুধবার বিজয়া দশমী Logo পরিষ্কার-পরিচ্ছন্নতা বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসতে হবে-এমপি হাফিজ ইব্রাহিম Logo এম ক্যাশ লিঃ-এর বোর্ড সভা অনুষ্ঠিত Logo বোরহানউদ্দিনে ২০টি পূজামণ্ডপ পরিদর্শন, ৯০০ পরিবারের হাতে উপহার ও নগদ অর্থ দিলেন এমপি হাফিজ ইব্রাহিম Logo বিকেবি অফিসার কল্যাণ সমিতির বরিশাল বিভাগীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত Logo নাজিরপুরে পূজা দেখে ফেরার পথে ট্রলার ডুবির ঘটনায় ঘটনাস্থলে প্রতিমন্ত্রী আহম্মেদ সুমন মঞ্জুর Logo বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ-স্পিকার হাফিজ Logo টঙ্গীতে সেতু বন্ধন বরিশাল বিভাগীয় জনকল্যাণ সমিতির কার্যকরী কমিটির প্রথম সভা Logo ঈশ্বরগঞ্জে লাঠি-বৈঠা হাতে নিয়ে নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল Logo গঙ্গাচড়ায় ঝুকিপুর্ণ নোহালী ইউপি ভবনে চলছে কার্যক্রম

স্বাস্থ্য বিষয়ক গবেষণার জন্য অ্যাওয়ার্ড পেলেন ডা. নাজিব ওয়াদুদ

স্বাস্থ্য বিষয়ক গবেষণায় অবদান রাখার জন্য ২০২৪ সালের প্রফেসর ইমেরিটাস ড. মুক্তার মুহাম্মদ আলী অ্যওয়ার্ড লাভ করলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের অতিরিক্ত প্রধান চিকিৎসক (চুক্তিভিত্তিক) ডা. মো. আব্দুল ওয়াদুদ (নাজিব ওয়াদুদ)। পিএইচডি গবেষণা কালে প্রকাশিত গবেষণা প্রবন্ধের সংখ্যা এবং মান বিবেচনা করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের পক্ষ থেকে প্রতি বছর একজন গবেষককে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়। ডা. ওয়াদুদ তার পিএইচডি গবেষণা কালে (২০২১-২০২৪) স্কপাস (SCOPUS) অনুমোদিত জার্নালে মোট বারটি গবেষণা প্রবন্ধ প্রকাশ করেন। একই সময়ে অন্যান্য জার্নালে তার আরও আটটি গবেষণা-প্রবন্ধ প্রকাশিত হয়েছে। ডা. ওয়াদুদ ২০২০ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল সায়েন্সেস (আইবিএসসি) থেকে এমফিল এবং ২০২৪ সালে পরিসংখ্যান বিভাগ থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।
গতকাল (বুধবার) রাবি পরিসংখ্যান বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে রাবি প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) প্রফেসর আব্দুল আলিম, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ এবং নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটর ভাইস চ্যান্সেলর প্রফেসর ছায়েদুর রহমান আনুষ্ঠানিকভাবে ডা. ওয়াদুদের হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেন।
উল্লেখ্য, ডা. নাজিব ওয়াদুদ সমকালের বিশিষ্ট কথাশিল্পী এবং অনুবাদক। এ পর্যন্ত তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা পঁচিশ। সাহিত্যকৃতির জন্য তিনি দেশ-বিদেশের অনেক পুরস্কার ও সম্মাননা লাভ করেছেন। প্রেসবিজ্ঞপ্তি

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আজ বুধবার বিজয়া দশমী

স্বাস্থ্য বিষয়ক গবেষণার জন্য অ্যাওয়ার্ড পেলেন ডা. নাজিব ওয়াদুদ

আপডেট সময় ০৯:২৭:৫৩ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬