ঢাকা ০১:১০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে দেশবাসীর প্রতি ১১ দলীয় ঐক্যের আহবান Logo দেশের পুনর্গঠনে তারেক রহমানের সহায়ক শক্তি হিসেবে কাজ করবে যুবদল: রুহুল কবির রিজভী Logo বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান Logo ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু, ১০ মাসে প্রাণ গেল ৪০০ জনের Logo জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ Logo দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির Logo পাকিস্তান এবার অলআউট ১১০ রানে Logo বাজারে আসতে না আসতেই আইফোন ডুওর পর্দায় ফাটল Logo খিটখিটে মেজাজের সহকর্মীর সঙ্গে কাজ করতে করণীয় Logo ‘সিআইডি’র স্রষ্টা বিপি সিং মারা গেছেনব্রিজেন্দ্র পাল সিং

বাংলায় আসছে ‘সুলতান সালাহউদ্দিন আইয়ুবি’

বাংলাদেশের দর্শকদের জন্য সুখবর। তুরস্কের জনপ্রিয় ঐতিহাসিক মেগাসিরিজ ‘কুদুস ফাতিহি সেলাহাদিন আইয়ুবি’ এবার বাংলায় দেখা যাবে। বেসরকারি টেলিভিশন নাগরিক টিভি ও দেশের ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-এর যৌথ উদ্যোগে আগামী ২ আগস্ট থেকে সিরিজটির বাংলা সংস্করণ সম্প্রচার শুরু হবে। গত মঙ্গলবার (৩০ জুন) রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। আয়োজকরা জানান, প্রতি রোববার থেকে বৃহস্পতিবার রাত ৮টায় নাগরিক টিভিতে এবং রাত ৯টায় বঙ্গে সিরিজটি প্রচারিত হবে।
দ্বাদশ শতাব্দীর ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত এই সিরিজে তুলে ধরা হয়েছে মুসলিম বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বীর ও জেরুজালেম বিজয়ী সুলতান সালাহউদ্দিন আইয়ুবির জীবন, সংগ্রাম ও নেতৃত্বের গল্প। ক্রুসেডারদের দখল থেকে জেরুজালেম পুনরুদ্ধারের অভিযান, মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করার প্রচেষ্টা, রাজনৈতিক কৌশল, সামরিক বীরত্ব এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার নানা অধ্যায় এতে ফুটে উঠেছে।
তুরস্কে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া এই মেগাসিরিজটি বিশাল সেট, দৃষ্টিনন্দন সিনেমাটোগ্রাফি এবং দুর্দান্ত অ্যাকশন দৃশ্যের জন্য দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে।
সংবাদ সম্মেলনের শেষ পর্বে সিরিজটির বাংলা সংস্করণের অফিশিয়াল ট্রেলার ও পোস্টার উন্মোচন করা হয়। পাশাপাশি সাংবাদিকদের জন্য র‌্যাফেল ড্রের আয়োজন করা হয়, যেখানে বিজয়ীরা এসি, টেলিভিশন ও স্মার্টফোন উপহার পান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে দেশবাসীর প্রতি ১১ দলীয় ঐক্যের আহবান

বাংলায় আসছে ‘সুলতান সালাহউদ্দিন আইয়ুবি’

আপডেট সময় ০৯:৩০:৫৫ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬