ঢাকা ১১:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা বাদীকে হত্যার হুমকি, বিচার দাবিতে মানববন্ধন Logo বোয়ালমারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ৫ শতাধিক ছাত্রীর জন্য শিক্ষক মাত্র ৩ জন: ১২ পদের ৯টিই শূন্য Logo বদলগাছীতে জাতীয় কবি “ নজরুল বর্ষের “ সমাপনী ও পুরস্কার বিতরণ Logo কয়রায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি Logo ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি Logo আগৈলঝাড়ায় র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত Logo মানবিক বিবেচনায় ছাড় না দিলে কঠোর কর্মসূচি আগামীতে Logo শতবর্ষী কপিলমুনি সহচরী বিদ্যামন্দির একাডেমিক ভবনঘেঁষে ময়লার ভাগাড়, ছয় মাস ধরে বন্ধ শ্রেণিকক্ষে পাঠদান Logo কালীগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‌্যালি-আলোচনা Logo প্রবীণরা বোঝা নয় তারা আমাদের শিকড়-আবুজার ইজাজুল হক

মৌলভীবাজারে মরহুম কবি, প্রকৌশলী ও শিক্ষাবিদ শেখ নুরুল ইকবালের স্মরণসভা

মৌলভীবাজারে কবি, প্রকৌশলী ও শিক্ষাবিদ মরহুম শেখ নুরুল ইকবালের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে আজ ১ জুলাই বুধবার সকালে। মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে সংগঠনের আহ্বায়ক সিরাজুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে ও সদস্যসচিব খিজির মুহাম্মদ জুলফিকারের সঞ্চালনায় মৌলভীবাজার পাবলিক লাইব্রেরীর ড. সৈয়দ মুজতবা আলী মিলনায়তনে অনুষ্ঠিত এ স্মরণসভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ মাওলানা দিলশাদ আহমদ। মনহুম শেখ নুরুল ইকবালের জীবন, কর্ম ও সাহিত্যকীর্তি নিয়ে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক সাংবাদিক এস এম মেহেদী হাসানের রচিত প্রবন্ধ পাঠ করেন কবি মিনারা আজমী। স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন অধ্যাপক শাহ আব্দুল ওদুদ, স্থানীয় রাজনীতিবিদ নাজিমুদ্দিন নজরুল, অধ্যক্ষ মো. মহসিন, সাংবাদিক আনহার আহমদ সমশাদ, মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম শেফুল, কবি বদরুল আমিন চৌধুরী সুফি, সাংবাদিক শাহনেওয়াজ চৌধুরী সুমন, মশাহিদ আহমদ ও বদরুল হাসান জোসেফ, সামাজিক ব্যক্তিত্ব সৈয়দ রুহুল আমিন, শিক্ষক শেখ ইশতিয়াক আহমদ, কবি জুনেদ জামান, হাওর রক্ষা আন্দোলন মৌলভীবাজার এর সাধারণ সম্পাদক এম খছরু চৌধুরী, ব্যবসায়ী আব্দুল হান্নান, মানবাধিকার কর্মী দেওয়ান মোনাকিব চৌধুরী, মরহুমের ছাত্র মো. সালেহ আহমদ প্রমুখ। স্মরণসভায় মরহুম শেখ নুরুল ইকবালের পরিবারের প্রতিনিধিত্ব করেন মরহুমের পুত্র মিজানুর রহমান ও ভাতিজা এখলাছুর রহমান। নির্ধারিত সময় ২ মিনিটের মধ্যে মধ্যে সংক্ষিপ্ত, সুসংহত ও মূল্যবান বক্তব্য উপস্থাপনের জন্য শ্রদ্ধা ও কৃতজ্ঞতার নিদর্শন হিসেবে মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম শেফুলকে “সময়কে সম্মান, ব্যক্তিত্বের পরিচয়” শীর্ষক বিশেষ ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া, লন্ডন বইমেলা ২০২৬-এ প্রকাশিত ম্যাগাজিন ‘স্বচিন্তা’-এর ১টি কপি সম্পাদক ও প্রকাশনা কর্তৃপক্ষের পক্ষ থেকে মিরপুর গ্রামের আরেক কৃতীসন্তান ও মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক সাংবাদিক এস এম মেহেদী হাসানের হাতে তুলে দেন কবি মিনারা আজমী। মরহুম শেখ নুরুল ইকবালকে নিয়ে লেখা এস এম মেহেদী হাসানের রচিত প্রবন্ধটি আজকে (১ জুলাই সংখ্যা) জাতীয় দৈনিক ‘রূপালী বাংলাদেশ’ পত্রিকায় প্রকাশিত হওয়ায় উপস্থিত অতিথিদের হাতে পত্রিকাটির মুদ্রিত কপি তুলে দেন মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা। একই সঙ্গে প্রবন্ধটির ফ্রেমবন্দি একটি কপি মরহুম শেখ নুরুল ইকবালের পরিবারের সদস্যদের হাতে তুলে দেয়া হয়। সমাপনী পর্বে মরহুম শেখ নুরুল ইকবালের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত শেষে উপস্থিত সবাইকে মরহুমের পরিবারের পক্ষ থেকে আপ্যায়নের মাধ্যমে স্মরণসভা সমাপ্ত হয়। উল্লেখ্য- মরহুম শেখ নুরুল ইকবাল ছিলেন তৎকালীন মৌলভীবাজার মহকুমার প্রথম ছড়াকার।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা বাদীকে হত্যার হুমকি, বিচার দাবিতে মানববন্ধন

মৌলভীবাজারে মরহুম কবি, প্রকৌশলী ও শিক্ষাবিদ শেখ নুরুল ইকবালের স্মরণসভা

আপডেট সময় ০৪:৪৯:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬