ঢাকা ০৯:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শান্ত শিল্পাঞ্চলে উৎপাদন চলছে পুরোদমে Logo উন্নয়ন প্রকল্পে জবাবদিহি নিশ্চিত করা সংসদ সদস্যদের দায়িত্ব : স্পিকার Logo গণতন্ত্র রক্ষায় ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : তথ্য প্রতিমন্ত্রী Logo কাতারে আরও দক্ষ শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ চায় বাংলাদেশ Logo সরকারের রূপকল্পে দেশের প্রতিটি মানুষের স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়া হয়েছে: জুবাইদা রহমান Logo চাকরির বাজারের চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির Logo দেশে নাশকতা ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চলছে : রুহুল কবির রিজভী Logo রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার Logo টেস্ট অভিষেক হওয়া কে এই মাহফিজুল! Logo লঞ্চপ্যাড বাহু দিয়ে স্টারশিপ রকেট সফলভাবে ধরল স্পেসএক্স

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা,নতুন কর নেই

সুনামগঞ্জ পৌরসভায় নতুন কোনো কর আরোপ ছাড়াই ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৫৪ কোটি ১৫ লাখ ৬৩ হাজার ৬৩৩ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার (২৯ জুন) দুপুরে পৌরসভা হলরুমে সাংবাদিকদের উপস্থিতিতে এই বাজেট ঘোষণা করেন পৌরসভার প্রশাসক অসীম চন্দ্র বনিক। ঘোষিত বাজেটে নিজস্ব রাজস্ব ও উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৪৫ কোটি ৩৮ লাখ টাকা এবং উদ্বৃত্ত (স্থিতি) রাখা হয়েছে ৮ কোটি ৭৭ লাখ ৬৩ হাজার ৬৩৩ টাকা। এবারের বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ২৬ কোটি ৬৫ লাখ ৬৩ হাজার ৫৩৩ টাকা। গত ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটের (৩৬ কোটি ১২ লাখ ২৬ হাজার ১৭৮ টাকা) চেয়ে এবারের বরাদ্দ প্রায় ৮ কোটি ৭৭ লাখ টাকা বেশি। পৌর প্রশাসক জানান, অবহেলিত ও অনুন্নত বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে নাগরিকদের সেবার মান বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন, শহর ও খাল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং বৃক্ষরোপণ, স্বাস্থ্য, ক্রীড়া ও সংস্কৃতি খাতের উন্নয়নে এবারের বাজেটে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। হিসাবরক্ষণ কর্মকর্তা সন্তোষ কুমার দাসের সঞ্চালনায় বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৌরসভার ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী কালী কৃষ্ণ পাল ও সার্ভেয়ার মোহাম্মদ আলীসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শান্ত শিল্পাঞ্চলে উৎপাদন চলছে পুরোদমে

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা,নতুন কর নেই

আপডেট সময় ০৪:৫৩:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬