নোয়াখালী বসুরহাট পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ১১৮ কোটি ৭৪ লাখ ৫ হাজার ৪৫০ টাকার বাজেট ঘোষণা। বুধবার বিকেলে বসুরহাট পৌরসভা কার্যালয়ে আয়োজিত বাজেট অধিবেশনে বসুরহাট পৌরসভার প্রশাসক ও কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মাসুদুর রহমান এ বাজেট উপস্থাপন করেন। এ সময় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী আবদুল হাই সেলিম, বসুরহাট পৌরসভা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোশাররফ হোসাইন, বসুরহাট পৌরসভা বিএনপির সাবেক সভাপতি প্রফেসর আবুল বাসার এবং বসুরহাট পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শওকত হোসেন ছগীর সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ ও পৌরসভার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে বসুরহাট পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বৃন্দ, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বাজেট উপস্থাপনকালে পৌরসভার উন্নয়ন কার্যক্রম, নাগরিক সেবার মানোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন এবং জনকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।
সংবাদ শিরোনাম
বসুরহাট পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ১১৮ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা
-
সিরাজ উল্লাহ (কোম্পানীগঞ্জ) নোয়াখালী - আপডেট সময় ০২:৪৩:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
- 127
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ


























