ঢাকা ০২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চৌদ্দগ্রামে ঠিকাদারের অবহেলায় সড়ক সংস্কার ও কালভার্ট নির্মাণ কাজ বন্ধ, মানুষের দুর্ভোগ Logo বরিশাল বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের বরণ ও ওরিয়েন্টেশন Logo ডেপুটি স্পিকারের দিকনির্দেশনায় নেত্রকোনায় পর্যটন হাব গড়ে তোলার উদ্যোগ, সম্ভাবনাময় স্থান পরিদর্শনে পর্যটন করপোরেশনের চেয়ারম্যান Logo শরীয়তপুরে ১০ হাজার টাকার ঘুষকান্ডে ভূমি অফিসে দুদকের হানা, প্রাথমিক অনুসন্ধানে মিলেছে সত্যতা Logo নবীনগর প্রাতঃ ভ্রমণ অ্যাসোসিয়েশনের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo নিকাহ রেজিস্ট্রারদের অধিক্ষেত্র সুরক্ষার দাবিতে দিনাজপুরে কলমবিরতি ও অবস্থান কর্মসূচি পালন Logo বাকলিয়ায় আলিফের নামে এক্সেস রোডের নামকরণে সিডিএ চেয়ারম্যান বরাবর স্মারকলিপি Logo দুলাল সভাপতি, সম্পাদক মিছির আলী ও কার্যকরি সভাপতি পদে তাজু নির্বাচিত Logo কক্সবাজার সৈকতে ঝাউবন কেটে বাণিজ্যমেলা ক্ষোভে ফুঁসছে পরিবেশ সচেতন মহল Logo গজারিয়ায় দুঃস্থ নারীদের সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ বিতরণ

আজীবন কয়রার মানুষের পাশে থাকতে চাই: জেলা পরিষদ প্রশাসক বাপ্পী

জীবনে যে কয়দিন বেঁচে আছি, সেই কয়টাদিন কয়রার মানুষকে ছেড়ে কোথাও যাব না। আজীবন কয়রার মানুষের পাশে থেকে তাদের কল্যাণে কাজ করে যেতে চাই। খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী এ প্রত্যয় ব্যক্ত করেছেন। বৃহস্পতিবার (২ জুলাই) বিকাল ৪টায় কয়রা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। খুলনা জেলা পরিষদ কর্তৃক সামাজিক অবকাঠামো উন্নয়ন ও সংস্কারের ১ম ধাপের বরাদ্দপ্রাপ্ত প্রকল্পের চিঠি হস্তান্তর উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাপ্পী তাঁর বক্তব্যে আরও বলেন, দুর্যোগপ্রবণ কয়রা উপজেলার সার্বিক উন্নয়নের জন্য বর্তমান সরকার বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্প হাতে নিয়েছে। অত্যন্ত দ্রুততার সাথে এ সকল উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হবে। কয়রা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এস এম শামীম কবির ও সাবেক যুগ্ম আহবায়ক আশরাফুল আলম নান্নু। ?অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন: কয়রা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল আমিন বাবুল, জেলা বিএনপির সদস্য এম এ হাসান, আলহাজ্ব মনিরুজ্জামান বেল্টু, আলহাজ্ব আবু সাইদ বিশ্বাস, বিএনপি নেতা জিএম মাওলা বকস, মোঃ শরিফুল আলম, এস এম আঃ রহিম, সরদার মতিয়ার রহমান, প্রভাষক আবুল কালাম আজাদ, শেখ সিরাজুল ইসলাম, এ্যাডঃ মঞ্জুরুল আলম নান্নু, গাজী সিরাজুল ইসলাম, জিএম রফিকুল ইসলাম, কোহিনূর ইসলাম, ডিএম নুরুল ইসলাম, নাজমুল হুদা, মোস্তাফিজুর রহমান, ফয়জুল করিম খোকন, মহররম হোসেন, ডাঃ নুর ইসলাম খোকন, আবুল বাশার ডাবলু এবং মঞ্জুর মোর্শেদ। অঙ্গসংগঠনের জেলা যুবদল নেতা রুবেল মীর, ইঞ্জিঃ জাহিদুর রহমান শোভন, কয়রার যুবদল নেতা মোতাসিম বিল্যাহ, ইহছানুর রহমান, আকবার হোসেন, আবুল কালাম আজাদ কাজল, আহাদুর রহমান লিটন, আছাদুল ইসলাম, ইউনুস আলী, আনারুল ইসলাম ডাবলু, হাফিজুর রহমান, দেলোয়ার হোসেন; স্বেচ্ছাসেবক দল নেতা নুর ইসলাম খোকা, ডিএম হেলাল উদ্দিন, রবিউল ইসলাম, নজরুল ইসলাম; কৃষক দল নেতা এস এম গোলাম রসুল; ছাত্রদল নেতা আরিফ বিল্লাহ সবুজ, মাহমুদ হাসান, আলমগীর হোসেন, মেহেদী হাসান সবুজ ও ইমরান হোসেন প্রমুখ। আলোচনা সভা ও বরাদ্দপত্র হস্তান্তর শেষে জেলা পরিষদ প্রশাসক মনিরুল হাসান বাপ্পী উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের মাঝে গাছের চারা বিতরণ করেন এবং নিজে একটি বৃক্ষ রোপণ করে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চৌদ্দগ্রামে ঠিকাদারের অবহেলায় সড়ক সংস্কার ও কালভার্ট নির্মাণ কাজ বন্ধ, মানুষের দুর্ভোগ

আজীবন কয়রার মানুষের পাশে থাকতে চাই: জেলা পরিষদ প্রশাসক বাপ্পী

আপডেট সময় ০২:৪৪:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬