ঢাকা ০৩:২৬ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সুনামগঞ্জে হাফিজ সৈয়দ নাঈম আহমেদের মৃত্যুদন্ডের রায় পুনর্বিবেচনার দাবিতে বিশাল বিক্ষোভ

সুনামগঞ্জে হাফিজ সৈয়দ নাঈম আহমেদের মৃত্যুদন্ডের রায় পুনর্বিবেচনার দাবিতে বিশাল বিক্ষোভ সমাবেশ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১১টায় শহরের ট্রাফিক পয়েন্টে ইমাম-মুয়াজ্জিন পরিষদ, সুনামগঞ্জের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মাওলানা আবু সাঈদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রকিব বিশ্বম্ভরপুরী, সহ-সভাপতি মাওলানা রফিক আহমদ উলাশনগরী ও হাফিজ মাওলানা ত্বাহা হোসাইনের যৌথ সঞ্চালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মুফতি জিয়াউল হক। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা শায়খ আব্দুল বছীর। লিখিত বক্তব্য পাঠ করেন বাহাদুরপুর মাদ্রাসার প্রিন্সিপাল হযরত মাওলানা তাফাজ্জুল হক আজিজ। বক্তারা বলেন, বিচার বিভাগের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে আমরা সুনিামগঞ্জের আলেম সমাজ ও তৌহিদী জনগন হাফিজ সৈয়দ নাঈম আহমেদের মামলার রায় উচ্চ আদালতে পুনর্বিবেচনার দাবি জানাচ্ছি। তাদের ভাষ্য, মামলার রায় নিয়ে জনমনে বিভিন্ন প্রশ্ন সৃষ্টি হয়েছে। তাই মামলার সকল সাক্ষ্য-প্রমাণ ও আইনি বিষয় পুনর্বিবেচনার মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করা উচিত। সমাবেশে আরও দাবি জানানো হয়, মরহুম মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী হত্যা মামলার তদন্ত ও বিচার দ্রুত সম্পন্ন করতে হবে।
পাশাপাশি ভারতের বিভিন্ন স্থানে মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে এ বিষয়ে রাষ্ট্র ও সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং বাংলাদেশ সরকারের মানবিক ও কূটনৈতিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়। সমাবেশ থেকে তিন দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো ১. হাফিজ সৈয়দ নাঈম আহমেদের মৃত্যুদন্ডের রায় উচ্চ আদালতে পুনর্বিবেচনার মাধ্যমে বাতিল করে ন্যায়বিচার নিশ্চিত করা। ২. মরহুম মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী হত্যা মামলার তদন্ত ও বিচার দ্রুত সম্পন্ন করা। ৩. ভারতে মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং এ বিষয়ে বাংলাদেশ সরকারের কূটনৈতিক উদ্যোগ গ্রহণ। বক্তারা বলেন, আমাদের এই কর্মসূচি বিচারব্যবস্থা বা রাষ্ট্রের বিরুদ্ধে নয় বরং ন্যায়বিচার, মানবাধিকার ও আইনের শাসনের পক্ষে একটি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচি। তারা জানান, দাবিগুলো বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি না হলে ভবিষ্যতে শান্তিপূর্ণ ও আইনসম্মত কর্মসূচি ঘোষণা করা হবে। সমাবেশে আরও বক্তব্য রাখেন শায়খ মাওলানা আনোয়ার হোসাইন, মাওলানা আবুল ফজল আমবাড়ী, মাওলানা মাহমুদুল হাসান বানিপুরী, মুফতি বদরুল আলম , সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, মাওলানা সালিম ক্বাসেমী, মাওলানা শহীদুল ইসলাম পলাশী, মাওলানা আখতার হুসাইন, মাওলানা মুফতি শামিম সৈয়দপুরী, মাওলানা রুকন উদ্দিন, মাওলানা সাঈদুর রহমান, মাওলানা আলী নুর আহমদ হাদী, মাওলানা শাহীন আলম মানসুরী, মাওলানা সোলাইমান আহমদ জাবেরী, মাওলানা আব্দুল্লাহ গাজীনগরী ও হাফিজ মাওলানা মুফতি নোমান বিন আফসারসহ জেলা ও উপজেলার বিপুলসংখ্যক আলেম-উলামা এবং বিভিন্ন শ্রেণিপেশার সাধারণ মানুষের প্রতিনিধিবর্গরা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সুনামগঞ্জে হাফিজ সৈয়দ নাঈম আহমেদের মৃত্যুদন্ডের রায় পুনর্বিবেচনার দাবিতে বিশাল বিক্ষোভ

আপডেট সময় ০২:৪৭:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬