ঢাকা ০৮:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সলঙ্গা-তাড়াশ সড়কের বেহাল দশা: দুর্ভোগে যাত্রী ও চালক, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি Logo কীট সংকটে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু পরীক্ষা বন্ধ Logo জাংগালিয়া উচ্চ বিদ্যালয়ে ডেঙ্গু মশা নিধন সম্পর্কে র‌্যালি ও আলোচনা Logo নবীনগর দেওয়ানী আদালত পরিদর্শন করেন দুই হাইকোটের বিচারপতি Logo মনোহরগঞ্জে ২০ মাসেও শেষ হয়নি নির্মাণকাজ দুর্ভোগে কয়েক হাজার মানুষ Logo ধনবাড়ীতে পুলিশের অভিযানে ৭৮ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার Logo পাঁচবিবিতে মাওড়িতলা ব্রিজে ঝুঁকিপূর্ণ চলাচল, লাইট পোস্ট দাবি Logo স্পিকারের এপিএস সবুজকে ঘিরে অপপ্রচার, প্রতিবাদ Logo স্বরাষ্ট্র মন্ত্রীর প্রচেষ্টায় উপকুলবাসী পেল ইউবিইএসটি বিশ্ববিদ্যালয়ের চুড়ান্ত অনুমোদন Logo মৌলভীবাজারে চাঞ্চল্যকর নাঈম হত্যা মামলায় ৪ জনের ফাঁসি, ৫ জন খালাস

ডিজিটাল ব্যাংকিংয়ে নতুন অধ্যায়: বেতনভিত্তিক গ্রাহকদের জন্য ‘কমিউনিটি EWA 360’ উন্মোচন

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি. সর্বাধুনিক ডিজিটাল আর্থিক সমাধান ‘কমিউনিটি EWA 360’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে। বাংলাদেশ পুলিশের সদর দপ্তরে অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের ৭৪তম সভা শেষে এ সেবার উদ্বোধন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ও কমিউনিটি ব্যাংকের চেয়ারম্যান মোঃ আলী হোসেন ফকির।
‘কমিউনিটি EWA 360’ চালুর মাধ্যমে ব্যাংকটি ডিজিটাল রূপান্তর ও গ্রাহককেন্দ্রিক উদ্ভাবনের প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। নতুন এই সেবাটি বেতনভিত্তিক ব্যাংকিং ব্যবস্থাকে আরও আধুনিক করে তুলবে, যার মাধ্যমে গ্রাহকেরা দ্রুত ও সুবিধামতো ও ধারাবাহিকভাবে অর্জিত বেতনের অর্থ ব্যবহারের সুযোগ পাবেন। পাশাপাশি এটি দেশের আর্থিক অন্তর্ভুক্তি জোরদারেও ভূমিকা রাখবে।
ব্যাংকের শক্তিশালী ডিজিটাল অবকাঠামোর ওপর ভিত্তি করে তৈরি এ প্লাটফর্মটি নিরাপদ, কার্যকর এবং ব্যবহারবান্ধব সেবা নিশ্চিত করবে। গ্রাহকেরা ‘কমিউনিটি ক্যাশ’ মোবাইল অ্যাপের মাধ্যমে সহজেই বিভিন্ন সেবা নিতে পারবেন, তাৎক্ষণিকভাবে অর্থ উত্তোলন, লেনদেন ট্র্যাকিং এবং হিসাব বিবরণী দেখতে পারবেন- যা পুরো প্রক্রিয়াকে করবে দ্রুত ও সহজ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব এ. কে. এম. আওলাদ হোসেন, অ্যাডিশনাল আইজি (অ্যাডমিন), বাংলাদেশ পুলিশ; জনাব মোঃ আকরাম হোসেন, বিপিএম (সেবা), অ্যাডিশনাল আইজি (ফিন্যান্স), বাংলাদেশ পুলিশ; জনাব মোঃ ছিবগাত উল্লাহ, বিপিএম (সেবা), পিপিএম, অ্যাডিশনাল আইজি (ডেভেলপমেন্ট), পুলিশ হেডকোয়ার্টার্স, বাংলাদেশ পুলিশ; জনাব সরদার নূরুল আমিন, বিপিএম (সেবা), অ্যাডিশনাল আইজি (স্পেশাল ব্রাঞ্চ), বাংলাদেশ পুলিশ; জনাব কাজী মো. ফজলুল করিম, বিপিএম (সেবা), অ্যাডিশনাল আইজি অ্যান্ড রেক্টর, পুলিশ স্টাফ কলেজ, বাংলাদেশ পুলিশ; জনাব কামরুল আহসান, ডিআইজি (কনফিডেন্সিয়াল), বাংলাদেশ পুলিশ; জনাব মুনতারুল ইসলাম, পিপিএম, অ্যাডিশনাল ডিআইজি (হাইওয়ে পুলিশ), বাংলাদেশ পুলিশ; জনাব আহম্মদ মুঈদ, বিপিএম (সেবা), অ্যাডিশনাল ডিআইজি, বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ পুলিশ; জনাব কামরুল হাসান তালুকদার, ইন্সপেক্টর, বাংলাদেশ পুলিশ; জনাব সৈয়দ রফিকুল হক, স্বতন্ত্র পরিচালক; জনাব মোহাম্মদ তফাজ্জুল হোসেন, এফসিএ, স্বতন্ত্র পরিচালক; জনাব কিমিয়া সাআদত, ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব), কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসিসহ ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সলঙ্গা-তাড়াশ সড়কের বেহাল দশা: দুর্ভোগে যাত্রী ও চালক, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

ডিজিটাল ব্যাংকিংয়ে নতুন অধ্যায়: বেতনভিত্তিক গ্রাহকদের জন্য ‘কমিউনিটি EWA 360’ উন্মোচন

আপডেট সময় ০৩:৪১:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬