ঢাকা ১২:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নোয়াখালীতে নতুন কূপের সন্ধান, দৈনিক মিলবে ১০ মিলিয়ন ঘনফুট Logo সরকারকে বেকায়দায় ফেলতে নানা ষড়যন্ত্র চলছে : রিজভী Logo মির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ মঙ্গলবার Logo বিএনপি সব সময় ইসলামের পথে থাকে-আমান উল্লাহ আমান Logo জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির Logo তারাকান্দায় জাতীয় যুব দিবস উপলক্ষে মাদকবিরোধী আলোচনা সভা Logo চিফ হুইপের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ Logo এমপি নুরুলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করলো সুনামগঞ্জ জেলা বিএনপি Logo উত্তরের নদ-নদীতে ধরা পড়ছে ইলিশ Logo কালীগঞ্জে দারিদ্র্যতা হার মানাতে পারেনি রুকাইয়াকে গোল্ডেন এ প্লাস পেয়েও উচ্চশিক্ষা নিয়ে দুশ্চিন্তা

কলমাকান্দা সীমান্তে ৫০ লাখ টাকার ভারতীয় কেমিক্যাল জব্দ বিজিবির অভিযানে মিনি ট্রাক উদ্ধার

নেত্রকোণার কলমাকান্দা সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের ভারতীয় কেমিক্যাল ও একটি মিনি ট্রাক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ট্রাক ফেলে পালিয়ে যায়। নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খারনৈ বিওপির ছয় সদস্যের একটি বিশেষ টহল দল অভিযান চালায়। এ সময় সীমান্ত পিলার ১১৭৬/৫-এস থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের সুরুজ আলীর মোড় এলাকায় ভারত থেকে অবৈধভাবে আনা একটি মিনি ট্রাককে চ্যালেঞ্জ করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে ট্রাক রেখে পালিয়ে যায় চোরাকারবারিরা। পরে ট্রাকটি তল্লাশি করে ১৬ ড্রাম ভারতীয় হাইড্রোক্সিজিন হাইড্রোক্লোরাইড ইউএসপি কেমিক্যাল উদ্ধার করা হয়। বিজিবি জানায়, উদ্ধার হওয়া কেমিক্যালের আনুমানিক সিজার মূল্য ৩২ লাখ টাকা। এছাড়া চোরাচালানে ব্যবহৃত মিনি ট্রাকটির বাজারমূল্য প্রায় ১৮ লাখ টাকা। সব মিলিয়ে জব্দ করা মালামালের মূল্য প্রায় ৫০ লাখ টাকা। নেত্রকোনা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী, পিএসসি বলেন, জব্দ করা কেমিক্যাল ও মিনি ট্রাক নেত্রকোণা কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। উল্লেখ্য, হাইড্রোক্সিজিন হাইড্রোক্লোরাইড একটি নিয়ন্ত্রিত রাসায়নিক, যা মূলত ওষুধ শিল্পে বিভিন্ন ওষুধ প্রস্তুতের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে নতুন কূপের সন্ধান, দৈনিক মিলবে ১০ মিলিয়ন ঘনফুট

কলমাকান্দা সীমান্তে ৫০ লাখ টাকার ভারতীয় কেমিক্যাল জব্দ বিজিবির অভিযানে মিনি ট্রাক উদ্ধার

আপডেট সময় ০৩:৪৯:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬