ঢাকা ০১:১৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে দেশবাসীর প্রতি ১১ দলীয় ঐক্যের আহবান Logo দেশের পুনর্গঠনে তারেক রহমানের সহায়ক শক্তি হিসেবে কাজ করবে যুবদল: রুহুল কবির রিজভী Logo বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান Logo ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু, ১০ মাসে প্রাণ গেল ৪০০ জনের Logo জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ Logo দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির Logo পাকিস্তান এবার অলআউট ১১০ রানে Logo বাজারে আসতে না আসতেই আইফোন ডুওর পর্দায় ফাটল Logo খিটখিটে মেজাজের সহকর্মীর সঙ্গে কাজ করতে করণীয় Logo ‘সিআইডি’র স্রষ্টা বিপি সিং মারা গেছেনব্রিজেন্দ্র পাল সিং

সিরাজগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

“সময়ের সাথে আগামীর পথে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের অন্যতম বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভির ২৩ বছর পূর্তি ও ২৪ বছরে পদার্পণ উপলক্ষে সিরাজগঞ্জে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (৩ জুলাই) সকাল ১১টায় পৌর শহরের চৌরাস্তায় অবস্থিত ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ প্রেসক্লাবের তৃতীয় তলার আধুনিক হলরুমে এনটিভির জেলা প্রতিনিধির উদ্যোগে দুই যুগ পূর্তি উৎসব উদযাপন করা হয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন এনটিভির সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম ইন্না। সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. হারুন অর রশিদ খান হাসান-এর সভাপতিত্বে এবং দপ্তর সম্পাদক শেখ এনামুল হক-এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান বাচ্চু। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এনটিভি দীর্ঘ ২৩ বছর ধরে সত্য, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের মানুষের আস্থা অর্জন করেছে। গণমাধ্যম শুধু সংবাদ পরিবেশনই করে না, বরং রাষ্ট্র, সমাজ ও জনগণের মধ্যে সেতুবন্ধন তৈরি করে এবং গণতন্ত্রকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একজন সাংবাদিকের সবচেয়ে বড় শক্তি হলো সততা, নিরপেক্ষতা ও পেশাদারিত্ব। আমি বিশ্বাস করি, এনটিভি অতীতের মতো ভবিষ্যতেও জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার ধারাবাহিকতা বজায় রাখবে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের উন্নয়ন, গণমানুষের অধিকার এবং ইতিবাচক পরিবর্তনের অগ্রযাত্রায় এনটিভি আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যদিও সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে এনটিভি দীর্ঘদিন ধরে দেশের গণমাধ্যমে আস্থার প্রতীক হিসেবে কাজ করে যাচ্ছে। গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের দর্পণ। দায়িত্বশীল সাংবাদিকতা, নিরপেক্ষ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এনটিভি আগামী দিনেও মানুষের পাশে থাকবে এটাই আমাদের প্রত্যাশা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নূর কায়েম সবুজ, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান এবং টেলিভিশন সাংবাদিক ফোরাম, সিরাজগঞ্জের সাধারণ সম্পাদক মো. ফেরদৌস হাসান। এ সময় আরও বক্তব্য দেন জেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মো. খোরশেদ আলম মিন্টু, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. আসলাম উদ্দীন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি হীরুক গুণ, সহ-সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা রুবেল ও ইউসুফ দেওয়ান রাজু, সাংগঠনিক সম্পাদক রহমত আলী, সাংস্কৃতিক সম্পাদক দিলীপ গৌর, ক্রীড়া সম্পাদক আশরাফুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য হেলাল আহমেদ, মো. নুরুল ইসলাম বাবু, সোহাগ হোসেন জয়, সিনিয়র সাংবাদিক তফিজ উদ্দিন এবং এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি জিন্নাহ ফারুক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দৈনিক সীমান্ত বাজার পত্রিকার সম্পাদক বদরুল আলম দুলাল, সিনিয়র সাংবাদিক আহসান হাবীব মুন্না, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক দপ্তর সম্পাদক মো. জহুরুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আমিনুল ইসলাম, দৈনিক ভোরের দর্পণের জেলা প্রতিনিধি মো. আল আমিন, নাগরিক টেলিভিশনের জেলা প্রতিনিধি সুজন সরকার, গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি মো. রাকিবুল ইসলাম রাকিব, দৈনিক খোলা কাগজের জেলা প্রতিনিধি মো. আলমগীর হোসেন, গ্রীন টিভির জেলা প্রতিনিধি ছাম্মি আহমেদ আজমীর, দৈনিক চিত্রের জেলা প্রতিনিধি মো. হোসেন আলী ছোট্ট, দৈনিক ভোরের আকাশ পত্রিকার সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি মো. মাসুদ রানা, জেবুন্নেসা বেগম, শাহিদা খাতুন, অসিম শেখ, শাহ আলমসহ সিরাজগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ এবং এনটিভির উপজেলা প্রতিনিধিরা। আলোচনা সভা শেষে অতিথিরা এনটিভির ২৪ বছরে পদার্পণ উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। পরে উপস্থিত সাংবাদিক ও অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে দেশবাসীর প্রতি ১১ দলীয় ঐক্যের আহবান

সিরাজগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপডেট সময় ০৩:৫৪:১৯ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬