ঢাকা ০১:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সাভার-আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ধাওয়া পাল্টা ধাওয়া, ৫০ কারখানায় ছুটি Logo বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ নির্ভীকের ক্রেন ভেঙে পড়েছে Logo সরকারিভাবে নির্মাণাধীন পাকা সড়কের কথা বলে জনগণের নিকট থেকে চাঁদা আদায়ের অভিযোগ! Logo নীলফামারীতে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় Logo কুড়িগ্রামে বছির হত্যা মামলায় এজাহারভুক্ত ৬ আসামি বাদ, পুনঃতদন্তের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ Logo নানা আয়োজনে ‘আকবরিয়া বিজনেস সামিট ২০২৬’ অনুষ্ঠিত Logo ব্রহ্মপুত্র নদীর চরে প্রভাবশালী ও কর্তৃপক্ষের যোগসাজসে অপরিকল্পিতভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা Logo কালীগঞ্জ সরকারি এমইউ কলেজে সংস্কার কাজে অনিয়মের অভিযোগ, নি¤œমানের নির্মাণ সামগ্রী ব্যবহার Logo দৌলতপুরে ইউএনওর উদ্যোগে রাস্তা থেকে খড় অপসারণ, জনদুর্ভোগ কমাতে কঠোর সতর্কবার্তা Logo দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে দুদকের অভিযান

দুর্গাপুর সীমান্ত থেকে মর্টারশেল উদ্ধার

নেত্রকোনার দুর্গাপুরে ভবানীপুর বিওপির সীমান্ত এলাকা থেকে একটি অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার করা হয়েছে। শনিবার (০৪ জুলাই) দুপুরের দিকে বাংলাদেশের অভ্যন্তরে ভবানীপুর গ্রামের নালা থেকে এই শক্তিশালী গোলাটি উদ্ধার করা হয়। এ ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র কৌতূহলের সৃষ্টি হয়েছে। বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বেলা পৌনে ১২টার দিকে নেত্রকোনা ব্যাটালিয়ানের (৩১ বিজিবি) এর আওতাধীন ভবানীপুর বিওপির সীমান্ত পিলার ১১৫৫/১০-এস হতে আনুমানিক তিনশো গজ বাংলাদেশের অভ্যন্তরে ভবানীপুর গ্রামের কয়েকজন ছোট বাচ্চা নালায় মাছ ধরতে যায়। মাছ ধরার সময় কাদা মাটির ভেতরে তারা ভারী লোহার বস্তু দেখতে পায়। পরবর্তীতে ভবানীপুর গ্রামের বাসিন্দা মো. ছদর উদ্দিনের ছেলে মো. আমজাদ আলী(৩০) বিষয়টি জানতে পেরে নালা থেকে উক্ত গোলাটি অত্যন্ত সতর্কতার সাথে তুলে নিয়ে আসেন। তিনি গোলাটি তার বাড়ির নিকটবর্তী নিরাপদ স্থানে রেখে তাৎক্ষণিকভাবে বিজিবি ভবানীপুর বিওপি কমান্ডারকে খবর দেন। খবর পাওয়ার সাথে সাথেই ভবানীপুর বিওপি কমান্ডার বিজিবির একটি টহল দল নিয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। সেখানে গিয়ে তারা বস্তুটিকে ৬০ মিলিমিটারের অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও অবিস্ফোরিত মর্টার গোলা হিসেবে শনাক্ত করেন। বিজিবি কর্তৃপক্ষ জানায়, জননিরাপত্তা ও যেকোনো ধরনের দুর্ঘটনা এড়াতে তাৎক্ষণিকভাবে অবিস্ফোরিত গোলাটি বালির বস্তা দিয়ে চারপাশ থেকে নিরাপদ বেষ্টনীতে ঘিরে ফেলা হয়েছে। বর্তমানে ওই স্থানে বিজিবি মোতায়েন করে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। এ বিষয়ে ৩১ বিজিবি’র অধিনায়ক ও পরিচালক লে. কর্নেল তৌহিদুল বারী (পিএসসি) জানান, সীমান্ত এলাকায় উদ্ধার হওয়া মর্টার শেলটি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। বর্তমানে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল দলের সাথে সার্বিক সমন্বয় সাধন করে গোলাটি সম্পূর্ণ নিরাপদ উপায়ে ধ্বংস করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। বোম্ব ডিসপোজাল দল ঘটনাস্থলে পৌঁছে গোলাটি নিষ্ক্রিয় বা ধ্বংস করার পর এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য গণমাধ্যমকে জানানো হবে বলে তিনি উল্লেখ করেন। বর্তমানে বিজিবির পক্ষ থেকে স্থানীয় জনগণকে কোন প্রকার আতঙ্কিত না হওয়ার জন্য আশ^স্ত করা হয়েছে। এবং এ ধরনের যে কোন সংবাদ বিজিবি কে অবহিত করার জন্য আহবান জানানো হয়েছে।

ট্যাগস :

সাভার-আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ধাওয়া পাল্টা ধাওয়া, ৫০ কারখানায় ছুটি

দুর্গাপুর সীমান্ত থেকে মর্টারশেল উদ্ধার

আপডেট সময় ০৩:৫৮:১৪ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬