ঢাকা ০২:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সুনামগঞ্জের পশ্চিম সদরগড় গ্রামকে নদীভাঙ্গনের কবল থেকে রক্ষা করার দাবী Logo টানা দুই মাস ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি (তদন্ত) জামালপুরের নাজমুল জান্নাত শাহ Logo গজারিয়ায় ২৬-২৭ অর্থ বছরের রবি মৌসুমে বীজ ও সার বিতরণ কর্মসূচি শুভ উদ্বোধন Logo বগুড়ায় নিশিন্দারা উত্তরপাড়া বেলতলা-উপশহর সংযোগ ধুন্দা খালের উপর কাঠের ব্রীজের উদ্বোধন Logo সিলেটে পরকীয়ার অভিযোগে স্ত্রীকে হত্যা: নাদেলের মৃত্যুদন্ড Logo নেত্রকোণায় চেকপোস্টে ৩৪ কেজি গাঁজাসহ আটক ২ সিএনজি জব্দ Logo দৈনিক কালের সমাজ পত্রিকার ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কয়রা উপজেলা প্রেসক্লাবে কেক কাটা ও আলোচনা সভা Logo জনগণ সচেতন, এখন আর সুষ্ঠু নির্বাচন না করে উপায় নেই: স্পিকার Logo নাশকতার কোনো প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে Logo গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টের ষড়যন্ত্র জনগণ প্রতিহত করবে : রুহুল কবির রিজভী

জলঢাকায় আলোচনা সভা, পুরস্কার ও গাছের চারা বিতরণ

উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ এ প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার এবং গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা পল্লী উন্নয়ন অফিস (বিআরডিবি) এর আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস হ্যাপির সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সেলিনা ইয়াসমিন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. খোরশেদ আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুজ্জামান, আলহাজ্ব মোবারক হোসেন অনির্বাণ বিদ্যাতীর্থ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকনুজ্জামান চৌধুরী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান, জাতীয় সাংবাদিক সংস্থা জলঢাকা উপজেলা শাখার সহ-সভাপতি এমদাদুল হক সাজু, সাধারণ সম্পাদক মো. রিয়াদ ইসলামসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজন। বক্তারা বলেন, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পল্লী উন্নয়নের বিকল্প নেই। গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে সমবায়, কৃষি, ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টি এবং টেকসই উন্নয়ন কার্যক্রম আরও বেগবান করার ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিষয় ছিল উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ। এতে প্রথম স্থান অর্জন করে জলঢাকা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সুপর্না রায়, দ্বিতীয় স্থান অর্জন করে মেধাকুঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোছা. ফাতেমা জান্নাত রিয়া মনি এবং তৃতীয় স্থান অর্জন করে জলঢাকা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ইশরাত জাহান রাইসা। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। আলোচনা সভা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার এবং ৫০ জনের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সুনামগঞ্জের পশ্চিম সদরগড় গ্রামকে নদীভাঙ্গনের কবল থেকে রক্ষা করার দাবী

জলঢাকায় আলোচনা সভা, পুরস্কার ও গাছের চারা বিতরণ

আপডেট সময় ০৩:৪৮:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬