ঢাকা ০২:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মুসলিমদের জীবনে মসজিদের গুরুত্ব Logo সুনামগঞ্জের পশ্চিম সদরগড় গ্রামকে নদীভাঙ্গনের কবল থেকে রক্ষা করার দাবী Logo টানা দুই মাস ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি (তদন্ত) জামালপুরের নাজমুল জান্নাত শাহ Logo গজারিয়ায় ২৬-২৭ অর্থ বছরের রবি মৌসুমে বীজ ও সার বিতরণ কর্মসূচি শুভ উদ্বোধন Logo বগুড়ায় নিশিন্দারা উত্তরপাড়া বেলতলা-উপশহর সংযোগ ধুন্দা খালের উপর কাঠের ব্রীজের উদ্বোধন Logo সিলেটে পরকীয়ার অভিযোগে স্ত্রীকে হত্যা: নাদেলের মৃত্যুদন্ড Logo নেত্রকোণায় চেকপোস্টে ৩৪ কেজি গাঁজাসহ আটক ২ সিএনজি জব্দ Logo দৈনিক কালের সমাজ পত্রিকার ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কয়রা উপজেলা প্রেসক্লাবে কেক কাটা ও আলোচনা সভা Logo জনগণ সচেতন, এখন আর সুষ্ঠু নির্বাচন না করে উপায় নেই: স্পিকার Logo নাশকতার কোনো প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে

চাঁদা না দেওয়ায় গাইবান্ধায় জাফলং চাইনিজ রেস্টুরেন্টে অগ্নিসংযোগ ঘটনায় জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন

গাইবান্ধায় ‘জাফলং চাইনিজ রেস্টুরেন্ট’-এ পরিকল্পিত অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৬ জুলাই সোমবার সকাল ১১টার দিকে গাইবান্ধা শহরের আসাদুজ্জামান মার্কেটের সামনে সর্বস্তরের জনগণের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধন ও সমাবেশে ভুক্তভোগী পরিবার এবং স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ করেন, চাঁদা না দেওয়ায় সম্প্রতি জাফলং চাইনিজ রেস্টুরেন্টটি পরিকল্পিতভাবে আগুন দিয়ে ব্যাপক ক্ষতিসাধন করা হয়েছে। অগ্নিসংযোগের পাশাপাশি রেস্টুরেন্টের মূল্যবান আসবাবপত্র ও মালামাল লুট করা হয়েছে। এই ঘটনায় রেস্টুরেন্টের মালিকপক্ষ যেমন বিশাল আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে, তেমনি স্থানীয় ব্যবসায়ীদের মাঝেও চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতার সৃষ্টি হয়েছে। এই ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তবে মামলার পর অপরাধীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। বিষয়টি নিয়ে প্রতিষ্ঠানের পক্ষ থেকে গাইবান্ধার জেলা প্রশাসকের নিকট একটি স্মারকলিপিও প্রদান করা হয়েছে। স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, জনমনে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং আইনের শাসনের প্রতি আস্থা অটুট রাখতে প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা জরুরি। এছাড়া, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের নিকট বিশেষ দাবি জানানো হয়েছে। সমাবেশে বক্তারা বলেন, অপরাধীরা ধরা পড়লে সমাজে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে এবং ভবিষ্যতে এ ধরনের নাশকতামূলক কর্মকা- প্রতিরোধ করা সম্ভব হবে। তারা অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করার জন্য প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মুসলিমদের জীবনে মসজিদের গুরুত্ব

চাঁদা না দেওয়ায় গাইবান্ধায় জাফলং চাইনিজ রেস্টুরেন্টে অগ্নিসংযোগ ঘটনায় জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন

আপডেট সময় ০৩:৫৫:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬