ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আমের খোসায় তৈরি হচ্ছে চা Logo শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯৩০তম সভা Logo স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূতের সাক্ষাৎ Logo স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ Logo এলডিসি উত্তরণ টেকসই করতে পাঁচ পক্ষকে নিয়ে সংস্কার বাস্তবায়ন করবে সরকার Logo সিলেট অঞ্চলের শাখাসমূহ নিয়ে ডাচ্-বাংলা ব্যাংকের স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত Logo ঢাবি অক্সফোর্ড হলে রাবিকে ক্যামব্রিজ করতে চাই: রিজভী Logo তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে Logo গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে চড়া মূল্য দিতে হবে : বিরোধীদলীয় নেতা Logo অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে দক্ষিণ কোরিয়ায় অর্থমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল

মিরসরাইয়ে মাদ্রাসার ৫ তলা ভবনের ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন

চট্টগ্রামের মীরসরাই উপজেলার বড়তাকিয়া যাহেদিয়া দাখিল মাদ্রাসার হেফজ বিভাগ ও এতিমখানার জন্য নির্মিতব্য ৫ তলা বিশিষ্ট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ফলক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ জুলাই) সকাল ১০টায় মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে মাদ্রাসার সহ-সুপার মাওলানা জহুরুল হক ও এমএম আরিফের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মীরসরাই আসনের সংসদ সদস্য নুরুল আমিন। বক্তব্যে তিনি বলেন, ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে এমন অবকাঠামোগত উন্নয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল আউয়াল চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন এবং কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি মনিরুল ইসলাম ইউসুফ। এছাড়াও বক্তব্য রাখেন মাদ্রাসার সুপার মাওলানা আলাউদ্দিন, শিক্ষক একরামুল হক, হাফেজ খায়রুজ্জামান, খৈয়াছড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুজ্জামান, ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম বাবলু, মীরসরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহ মোহাম্মদ ফোরকান উদ্দিন, মীরসরাই থানা যুবদলের সমন্নয়ক হারুন উর রশিদ, ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক ডা, শহিদুল আলম, খৈয়াছড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আশরাফ সহ শিক্ষক, অভিভাবক ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ। এসময় প্রধান অতিথি সংসদ সদস্য নুরুল আমিন নতুন ৫ তলা ভবনের ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করেন। পরে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উত্তর জেলা ওলামা দলের সভাপতি মাওলানা জমির উদ্দিন।

ট্যাগস :

আমের খোসায় তৈরি হচ্ছে চা

মিরসরাইয়ে মাদ্রাসার ৫ তলা ভবনের ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন

আপডেট সময় ০৩:৫৮:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬