ঢাকা ০১:০৪ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আমের খোসায় তৈরি হচ্ছে চা Logo শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯৩০তম সভা Logo স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূতের সাক্ষাৎ Logo স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ Logo এলডিসি উত্তরণ টেকসই করতে পাঁচ পক্ষকে নিয়ে সংস্কার বাস্তবায়ন করবে সরকার Logo সিলেট অঞ্চলের শাখাসমূহ নিয়ে ডাচ্-বাংলা ব্যাংকের স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত Logo ঢাবি অক্সফোর্ড হলে রাবিকে ক্যামব্রিজ করতে চাই: রিজভী Logo তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে Logo গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে চড়া মূল্য দিতে হবে : বিরোধীদলীয় নেতা Logo অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে দক্ষিণ কোরিয়ায় অর্থমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল

জামালপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ এ স্লোগানের আলোকে সোমবার জামালপুরে পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস। দিবসটি উপলক্ষে সকাল ১০ টায় শহরের ফৌজধারি মোড় থেকে এক শোভাযাত্রা বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শোভাযাত্রার নেতৃত্ব দেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটির তাৎপর্য তুলে ধরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী। অনুষ্ঠিত সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সরকারি আশেক মাহমুদ কলেজের উপাধ্যক্ষ আব্দুল হাকিম, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ স্বাগত সাহা, উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন কর্মকর্তা সাংবাদিক জাহাঙ্গীর সেলিম, উদ্যোক্তা সাজিয়া প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা বিআরডিবির উপপরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান ভূঁইয়া। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেন স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ পরিবর্তীতে দুর্ভিক্ষ পীড়িত এবং ভঙ্গুর অর্থনীতি কাঠামোকে ঢেলে সাজাতে প্রথমে পল্লী উন্নয়নে মনোনিবেশ করেন। খালখননের মাধ্যমে সেচ ব্যবস্থা শক্তিশালী করে অধিক কৃষি উৎপাদনের দিকে বেশী গুরুত্ব দেন। তাঁর স্বল্প সময়ের শাসনকালে বাংলাদেশকে শান্তি ও স্থিতিশীলতার চূড়ান্ত পর্যায়ে নিয়ে আসেন। বিএনপির প্রতিটি শাসন আমলেই উৎপাদন ও উন্নয়নের চাকা সচল রাখা হয়। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষি কার্ড, ফ্যামেলি কার্ডসহ উন্নয়ন পরিকল্পনায় বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ করেছেন। তিনি বলেন ব্যক্তি থেকেই রাষ্ট্রের উন্নয়ন কে প্রভাবিত করে। তাই কর্মসক্ষম পরিবারের সবাইকে কাজের মধ্যে থাকতে হবে। সঞ্চয় করতে হবে। সন্তানকে মানুষ করতে হবে। তিনি বিআরডিবির কার্যক্রমকে আরো দৃশ্যমান ও গতিশীল করতে সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন। জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী বলেন কৃষি উৎপাদনে প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে স্থানীয়ভাবে বিভিন্ন ডিভাইস তৈরি ও তার ব্যবহারে উৎসাহিত করতে তরুণ উদ্ভাবকদের প্রনোদনা বা পৃষ্টপোষকতা করা হবে। তিনি বলেন কৃষি উৎপাদনের পাশাপাশি সরকার পল্লী উন্নয়নে বহুমাত্রিক উদ্যোগ গ্রহণ করেছে। গ্রাম আদালতের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি, খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকান্ড, উদ্যোক্তা তৈরিসহ নানাবিধ উন্নয়ন কার্যক্রম হাতে নিয়েছে। যা পল্লী উন্নয়নের সাথে সম্পৃক্ত। এতে করে আইন, শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণসহ অপরাধমুক্ত সমাজ গড়ে উঠবে। তিনি বিআরডিবিকে সরকারি, বেসরকারি ও ঋণদানকারী প্রতিষ্ঠানগুলোর সাথে লিয়াজু করে উপকারভোগীদের সুবিধা বৃদ্ধি করতে আহ্বান জানান। আলোচনা সভা শেষে সেরা উদ্যোক্তাদের সম্মাণনা স্মারক দেয়া হয়। এ ছাড়া সহজ শর্তে উপকারভোগীদের মাঝে ঋণ বিতরণ করা হয়।

ট্যাগস :

আমের খোসায় তৈরি হচ্ছে চা

জামালপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

আপডেট সময় ০৩:৩২:০২ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬