ঢাকা ১২:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর Logo ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি : মাহদী আমিন Logo রাজনৈতিক পরিচয়ে কারো প্রতি বৈষম্য হবে না : ৪৯তম বিসিএস প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী Logo শাপলা এখন শরীয়তপুরের প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকায়নের অংশ Logo বিনিয়োগ, এলএনজি সরবরাহ ও দক্ষতা উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির Logo সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী Logo দল ছেড়ে ৬ মাসের নিষেধাজ্ঞার শঙ্কায় রোনালদো Logo কতদিন পরপর ফোন বদলাবেন? Logo মিষ্টি ভালো লাগলেও কম খাবেন যারা Logo ‘দুনিয়াদারি হোক যাই ভেতরে রবের জিকির চাই’, মিশা সওদাগর

পাঁচবিবিতে গাছ কাটার অভিযোগে আদালতে মামলা

জয়পুরহাটের পাঁচবিবির সীমান্তবর্তী উচনা এলাকায় জমির গাছ কেটে সাড়ে ৩ লাখ টাকার ক্ষতির অভিযোগে আদালতে মামলা করেন ভুক্তভোগী নজরুল ইসলাম। উচনা গ্রামের মোঃ রফিকুল ইসলাম, ফিরোজ হোসেন, জাহিদ হোসেন, জনি হোসেন, মাসুদ হোসেন, রাব্বি, সাইফুল ইসলাম, আফতাব ও আঞ্জুরা বেগমসহ অজ্ঞাত আরও ২৫-৩০ জনকে আসামি করে আদালতে মামলা করেন নজরুল। মামলার আর্জিতে জানা যায়, উপজেলার উচনা মৌজার আর.এস খতিয়ান নং-১২৫৪, দাগ নং-২০৯ এর ২৬ শতক ভিটা জমির ১৩ শতক জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলছে উভয়ের মধ্যে। ২০১৭ সালে জেলা বিজ্ঞ আদালত বিবাদীদের নালিশী সম্পত্তিতে প্রবেশে নিষেধাজ্ঞা আদেশ দেন। নিষেধাজ্ঞা আদেশ সত্বেও বিবাদী গণ দলবল নিয়ে জুন মাসের শনিবার জমিতে লাগানো ২২’টি ইউক্যালিপটাস, মেহগনি ২২’টি, কদম ১’টি ও আকাশমনি ১০’টি গাছ কেটে মোট ৩ লাখ ৩৭ হাজার টাকার ক্ষতি করে। ২০২৩ সালের ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের ৪/৭/১০/১৬/২০ ধারার অপরাধে নজরুল তাদের বিরুদ্ধে আদালতে মামলা করেন। উক্ত আইনে মামলা গ্রহণ করে ওয়ারেন্ট ইস্যুপূর্বক অপরাধীদের গ্রেপ্তার করে জেল হাজতে আটক রেখে ন্যায় ও সঠিক বিচারের প্রার্থনা করেন ক্ষতিগ্রস্ত নজরুল। এবিষয়ে রফিকুল বলেন, আমাদের জমিতে নজরুলের পরিবার জোর করে গাছ লাগায়।এক বছর আগে মেম্বার চেয়ারম্যান ও স্থানীয় সুধীজন মিলে বৈঠকের মাধ্যমে নজরুলকে গাছ কেটে নিতে বললেও কথা শোনে না।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর

পাঁচবিবিতে গাছ কাটার অভিযোগে আদালতে মামলা

আপডেট সময় ০৩:৩৪:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬