ঢাকা ০৩:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নোয়াখালীতে নতুন কূপের সন্ধান, দৈনিক মিলবে ১০ মিলিয়ন ঘনফুট Logo সরকারকে বেকায়দায় ফেলতে নানা ষড়যন্ত্র চলছে : রিজভী Logo মির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ মঙ্গলবার Logo বিএনপি সব সময় ইসলামের পথে থাকে-আমান উল্লাহ আমান Logo জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির Logo তারাকান্দায় জাতীয় যুব দিবস উপলক্ষে মাদকবিরোধী আলোচনা সভা Logo চিফ হুইপের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ Logo এমপি নুরুলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করলো সুনামগঞ্জ জেলা বিএনপি Logo উত্তরের নদ-নদীতে ধরা পড়ছে ইলিশ Logo কালীগঞ্জে দারিদ্র্যতা হার মানাতে পারেনি রুকাইয়াকে গোল্ডেন এ প্লাস পেয়েও উচ্চশিক্ষা নিয়ে দুশ্চিন্তা

লক্ষ্মীপুর পৌরসভায় ৮৬ কোটি ৬১ লাখ টাকার বাজেট ঘোষণা

লক্ষ্মীপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৮৬ কোটি ৬১ লাখ ১২ হাজার ১৪৯ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে পৌরসভা কার্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে এ বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক সম্রাট খীসা। পৌর প্রশাসক জানান, প্রস্তাবিত বাজেটে মোট আয় ধরা হয়েছে ৮৬ কোটি ৬১ লাখ ১২ হাজার ১৪৯ টাকা। এর মধ্যে রাজস্ব খাতে আয় ৬০ কোটি ৯৫ লাখ ৫০ হাজার টাকা, উন্নয়ন খাতে আয় ২০ কোটি ২০ লাখ টাকা এবং প্রারম্ভিক স্থিতি ৫ কোটি ৪৫ লাখ ৬২ হাজার ১৪৯ টাকা ধরা হয়েছে। বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে ৮৩ কোটি ৩০ লাখ টাকা। ২০২৬-২০২৭ অর্থবছরে এ পৌরসভার বাজেটে ৩ কোটি ৬০ লাখ ৮২ হাজার ১৪৯ টাকা উদ্বৃত্ত ধরা হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও পৌর প্রশাসক সম্রাট খীসা বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকে নাগরিক সেবার মানোন্নয়ন, সড়ক-ড্রেনেজ উন্নয়ন, পানি সরবরাহ সম্প্রসারণ, স্ট্রিট লাইট সচল রাখা ও বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে কাজ চলছে। তিনি বলেন, নাগরিকদের সহযোগিতায় লক্ষ্মীপুরকে একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য ‘গ্রিন সিটি, ক্লিন সিটি’ হিসেবে গড়ে তোলা সম্ভব। এসময় উপস্থিত ছিলেন জেলা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী বিলকিস আক্তার, পৌর নির্বাহী কর্মকর্তা আলতাফ হোসেন, নির্বাহী প্রকৌশলী জুলফিকার হোসেন,জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ উজ্জ্বল চৌধুরী,পৌর হিসাবরক্ষণ কর্মকর্তা শাহাদাত হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, ২০২৫-২০২৬ অর্থবছরে ১০২ কোটি ৭৯ লাখ ৮৬হাজার ৩৯১ টাকার বাজেট ঘোষণা করা হয়েছিল। এবার বাজাট গতবারের চেয়ে ১৬ কোটি ১৮ লাখ ৭৪ হাজার ২৪২ টাকা কম।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে নতুন কূপের সন্ধান, দৈনিক মিলবে ১০ মিলিয়ন ঘনফুট

লক্ষ্মীপুর পৌরসভায় ৮৬ কোটি ৬১ লাখ টাকার বাজেট ঘোষণা

আপডেট সময় ০৩:৪০:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬