ঢাকা ০২:০১ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জ্বালানি সংকটে নিম্নবিত্ত পরিবারে গোবরের মুঠিয়াই এখন ভরসা Logo কলমাকান্দায় সাত দিনব্যাপী জাতীয় যুব দিবসের কর্মসূচি শুরু Logo আমের খোসায় তৈরি হচ্ছে চা Logo শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯৩০তম সভা Logo স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূতের সাক্ষাৎ Logo স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ Logo এলডিসি উত্তরণ টেকসই করতে পাঁচ পক্ষকে নিয়ে সংস্কার বাস্তবায়ন করবে সরকার Logo সিলেট অঞ্চলের শাখাসমূহ নিয়ে ডাচ্-বাংলা ব্যাংকের স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত Logo ঢাবি অক্সফোর্ড হলে রাবিকে ক্যামব্রিজ করতে চাই: রিজভী Logo তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে

কক্সবাজারে টানা ৩ দিনের ভারী বর্ষনে পড়ে গেছে কুতুবদিয়ায় সেতু, চকরিয়ায় বিদ্যুতের জোড়া খাম্বা

কক্সবাজারে টানা ৩ দিনের ভারী বর্ষনে চকরিয়ায় বিদ্যুৎ বিভাগের ১১ হাজার ভোল্টের ট্রান্সফরমার সহ জোড়া খুঁটি ধ্বসে পড়েছে। যেকোন মুহুর্তে পুকুরে পড়ে গিয়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশংকায় বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ। চকরিয়া পৌরসভার ভাঙ্গার মুখ উত্তর বিনামারা এলাকায় খুঁটি ধ্বসের ঘটনা ঘটেছে।
এ ব্যাপারে কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবী জানিয়েছে। অপরদিকে ভারী বৃষ্টিপাতের কারণে কুতুবদিয়ায় সেতু ধ্বসে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। সোমবার (৬ জুলাই) সেতুটি ধ্বসে পড়ে বলে জানায় স্থানীয়রা। এতে বন্ধ হয়ে গেছে যানবাহন সহ পথচারীদের যাতায়াত। স্থানীয় সূত্রে জানা গেছে, গত দুই দশক আগের লেমশীখালী-কৈয়ারবিল ইউনিয়ন সংযোগ সেতুটি মারাত্মক ঝুঁকিতে ছিল দীর্ঘদিন ধরে। যানবাহন না চলায় প্রতিদিন দুই ইউনিয়নের কয়েক হাজার মানুষ পায়ে হেটে যাতায়াত করে থাকে। সেখানে আরেকটি সেতু নির্মাণের দাবিও দীর্ঘদিনের। সেতুর পাশে শাহজির পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান মুজিবুর রহমানসহ স্থানীয় আরও কয়েকজন বলেন, এমনিতেই সেতুটি ঝুঁকিপূর্ণ অবস্থায় মানুষ চলাচল করে আসছিল। টানা দুদিন বৃষ্টি হওয়ায় সোমবার সকাল ১০টার দিকে সেতুটির একপাশ ভেঙে পড়ে। লেমশীখালী ইউপি চেয়ারম্যান আকতার হোসেন, ঘটনার সত্যতা স্বীকার করেছে।
উপজেলা প্রকৌশলী আব্বাস উদ্দিন জানান, শাহজির পাড়ায় পুরোনো সেতু পাশে আরেকটি সেতু নির্মাণে আগেই প্রস্তাবনা দেওয়া আছে। সেতুর একপাশ ভেঙে পড়ায় জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় তথ্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

ট্যাগস :

জ্বালানি সংকটে নিম্নবিত্ত পরিবারে গোবরের মুঠিয়াই এখন ভরসা

কক্সবাজারে টানা ৩ দিনের ভারী বর্ষনে পড়ে গেছে কুতুবদিয়ায় সেতু, চকরিয়ায় বিদ্যুতের জোড়া খাম্বা

আপডেট সময় ০৩:৪১:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬