ঢাকা ০১:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর Logo ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি : মাহদী আমিন Logo রাজনৈতিক পরিচয়ে কারো প্রতি বৈষম্য হবে না : ৪৯তম বিসিএস প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী Logo শাপলা এখন শরীয়তপুরের প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকায়নের অংশ Logo বিনিয়োগ, এলএনজি সরবরাহ ও দক্ষতা উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির Logo সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী Logo দল ছেড়ে ৬ মাসের নিষেধাজ্ঞার শঙ্কায় রোনালদো Logo কতদিন পরপর ফোন বদলাবেন? Logo মিষ্টি ভালো লাগলেও কম খাবেন যারা Logo ‘দুনিয়াদারি হোক যাই ভেতরে রবের জিকির চাই’, মিশা সওদাগর

বাবরি মসজিদ নির্মাণ ঠেকাতে পারবে না কেউ: হুমায়ূন কবির

বিধায়ক এবং আম জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ূন কবির বলেছেন, বাবরি মসজিদ নির্মাণ আটকাতে পারবে না কেউ। মসজিদটি ২ বছরের মধ্যে নির্মাণ শেষ হওয়ার কথা। সম্প্রতি তার এক ভিডিও বার্তা ছড়িয়ে পড়ার পর তিনি খবরের শিরোনাম হন। যেখানে তাকে বলতে শোনা যায় তিনি তৃণমূল কংগ্রেসকে হারাতে ১০০০ কোটি রুপির চুক্তি করেছেন বিজেপির সঙ্গে। বুধবার এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ৪ মে ফলাফলের পর অনেক কিছু বদলে যাবে। বাংলার বিধানসভায় কোন একক সংখ্যাগরিষ্ঠতা থাকবে না।
এসময় তিনি এআইএমআইএম এবং আসাদুদ্দিন ওয়াইসির সঙ্গে তার বিরোধ নিয়েও কথা বলেন। বাবরি মসজিদ উত্তর প্রদেশের পরিবর্তে কেন পশ্চিমবঙ্গে নির্মাণ করা হবে- এমন প্রশ্নের জবাবে তিনি জানান, ১৯৯২ সালে অযোধ্যায় কেউ ধ্বংসলীলা আটকাতে পারেনি। কিন্তু বাংলার ৩৭ ভাগ মুসলমান। এই সংখ্যা ৭০ ভাগের বেশি মুর্শিদাবাদে যেখানে মসজিদটি বানানো হবে। এর মাধ্যমে আমাদের ধর্ম, আমাদের কোরআনকে সমর্থন করা হবে। গত বছর ডিসেম্বরে মসজিদটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এ সময় ১ কোটি ৩৭ লাখ টাকা অনুদান সংগ্রহ করা হয়। এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নির্বাচনী প্রচারণার এক ভাষণে বলেন, পশ্চিমবঙ্গে বিজেপি জিতলে বাবরি মসজিদ হবে না। এরপরই হুমায়ূন কবির এই মন্তব্য করলেন।
পশ্চিমবঙ্গের নির্বাচনে মুসলিম ভোটাররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ২৯৪ টা আসনের মধ্যে ১০০ টি আসনে মুসলিম ভোটাররা মূল ভূমিকা পালন করে। হুমায়ূন বলেন, বাকি ১৯৪ টি আসন কেন তারা জিততে পারছে না? কংগ্রেসকে আক্রমণ করে তিনি বলেন তারা কেন হিন্দু ভোটারদের ভোট নিয়ে বিজেপিকে হারাচ্ছে না। পুজাতে তারা লাখ লাখ রুপি ডোনেশন দিচ্ছে। অনেক অনেক মন্দির বানাচ্ছে। হিন্দুরা কেন তাদেরকে ভোট দিবে না? আমি মনে করি মুসলিমদের মুসলিম প্রতিনিধিকে ভোট দেয়া উচিত। কংগ্রেস এবং রাহুল গান্ধীকে ঠিক করতে হবে তারা কার সঙ্গে থাকবে, তৃণমূলের পক্ষে নাকি বিপক্ষে। হুমায়ূন কবীরের বিরুদ্ধে তৃণমূল এবং বিজেপি পাল্টাপাল্ট অভিযোগ করেছে। বিজেপির সমাবেশে অমিত শাহ বলেন, হুমায়ূন কবীর দিদির (মমতা বন্দ্যোপাধ্যায়) চর। তিনি দিদির হয়েই কাজ করছে। দিদি তাকে দিয়ে বাবরি মসজিদ বানাচ্ছে। অপরদিকে তৃণমূলের অভিযোগ মুসলিমদের ভোট কাটার জন্যই হুমায়ূন বিতর্কের সৃষ্টি করছে।
এর আগে গত নভেম্বরে হুমায়ূন কবীরকে তৃণমূল থেকে বহিষ্কার করা হয় যখন তিনি মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দেন। তৃনমূল নেতা ফিরহাদ হাকিম বলেন, হুমায়ূন কবীর সাম্প্রদায়িক বিভেদকে উসকে দিচ্ছেন। ধর্মকে ব্যবহার করে কোন রাজনীতি করা চলবে না। হুমায়ূন কবীরের সঙ্গে জোট করার বিষয়টি অমিত শাহ অস্বীকার করেছেন। এজেইউপির নেতাও বলেছেন বিজেপির সঙ্গে তার কোন সম্পর্ক নেই। ২০১৮ সালে হুমায়ূন কবির বিজেপিতে যোগ দেয় এবং নির্বাচন করে। পরবর্তীতে তিনি তৃণমূল কংগ্রেসে যুক্ত হন। তৃণমূল থেকে বহিষ্কৃত হলে তিনি নিজেই নতুন দল প্রতিষ্ঠা করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর

বাবরি মসজিদ নির্মাণ ঠেকাতে পারবে না কেউ: হুমায়ূন কবির

আপডেট সময় ০৪:৫২:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬