ঢাকা ০৯:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কোরআনী শিক্ষা ছাড়া মানুষ কখনো আদর্শবান হতে পারে না Logo ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল Logo দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর Logo আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে ১ম ইউনিটের ১২শ মেগাওয়াট বিদ্যুত জাতিয় গ্রিডে যুক্ত হবে-মন্ত্রী ফকির মাহবুব আনাম Logo বিচারকার্য মানুষের দোর গোড়ায় পৌঁছে দেওয়ার জন্য মধুপুরের ( ইউএনও) কার্যালয়ে গণশুনানি Logo বাউন্ডারি ওয়াল নেই, রাত হলেই স্কুল বারান্দায় মাদকের আড্ডা: আতঙ্কে ৬ শতাধিক শিক্ষার্থী Logo ধনপুর ইউনিয়নে বিএনপি নেতা খলিলুর রহমান চেয়ারম্যান পদপ্রার্থী Logo ডিজিটাল লেনদেন বাড়াতে সবাইকে বাংলা কিউআর ব্যবহারের আহ্বান Logo চিতলমারীতে সম্পত্তি থেকে বঞ্চিত করায় বাবার বিরুদ্ধে ছেলের সংবাদ সম্মেলন Logo কৃষি উদ্যোক্তা মিজানুর রহমানের আনারকলি চাষে বাজিমাত

পুবাইলে ব্যবসায়ীকে কুপিয়ে আহত করে ৩০ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

গাজীপুর মহানগরীর পুবাইল থানার ৩৯ নম্বর ওয়ার্ডের হায়দ্রাবাদ এলাকার আক্কাস মার্কেট সংলগ্ন কেজি স্কুলের পাশে এক ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর আহত করে ৩০ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় একই এলাকার সাবেক ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী শুক্কুর আলীর ছেলে অলিউর রহমানের বিরুদ্ধে অভিযোগ করেছেন ভুক্তভোগীর পরিবার। অভিযোগ সূত্রে জানা যায়, এ এইচ রহিম ডেইরি ফার্মের স্বত্বাধিকারী ব্যবসায়ী আব্দুর রহিম মিয়া মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যায় টঙ্গী সাব-রেজিস্ট্রি অফিসে জমি বিক্রির দলিল সম্পন্ন করে ৩০ লাখ টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে হায়দ্রাবাদ এলাকার আক্কাস মার্কেট সংলগ্ন কেজি স্কুলের সামনে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা একদল ব্যক্তি তার ওপর অতর্কিত হামলা চালায়। ভুক্তভোগী পরিবারের দাবি, পূর্বপরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে আব্দুর রহিমকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। এ সময় তার কাছে থাকা ৩০ লাখ টাকা ছিনিয়ে নিয়ে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন এগিয়ে এসে আহত আব্দুর রহিমকে উদ্ধার করেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, হামলার সময় আব্দুর রহিম চিৎকার করে বলছিলেন, “আমার টাকা নিয়ে গেছে, আমাকে বাঁচান।” স্থানীয়রা হামলাকারীদের প্রতিহত করার চেষ্টা করলেও তারা পালিয়ে যেতে সক্ষম হয়। বর্তমানে গুরুতর আহত অবস্থায় আব্দুর রহিম গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রতিবেদক ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয় একাধিক বাসিন্দার সঙ্গে কথা বলে জানতে পারেন, তারা অলিউর রহমানকে কয়েকজন সহযোগী নিয়ে আব্দুর রহিমের ওপর হামলা চালাতে দেখেছেন। তবে এ বিষয়ে তারা আনুষ্ঠানিক সাক্ষ্য দিতে অনাগ্রহ প্রকাশ করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা দায়ের হয়নি বলে জানা গেছে। অভিযোগের বিষয়ে অলিউর রহমানের বক্তব্য জানতে তার ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। ফলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। অভিযুক্তের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী সময়ে প্রকাশ করা হবে। পুলিশের পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। মামলা দায়ের হলে তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটিত হবে বলে সংশ্লিষ্টদের ধারণা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কোরআনী শিক্ষা ছাড়া মানুষ কখনো আদর্শবান হতে পারে না

পুবাইলে ব্যবসায়ীকে কুপিয়ে আহত করে ৩০ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

আপডেট সময় ০৪:০৪:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬