বুধবার ঝাউতলা চেম্বার ভবনে বগুড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত পরিচালনা পর্ষদের নিকট দ্বায়িত্বভার হস্তান্তর করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রসাশক (সার্বিক) মেজবাউল করিম। বিশেষ অতিথি ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আছিয়া খাতুন, সদস্য আতাউর রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিচালক ও চেম্বারের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য জিল্লুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত সভাপতি আতিকুর রহমান বাদল, সহ-সভাপতি অ্যাডঃ হামিদুল হক চৌধুরী হিরু, সহ সভাপতি মামদুদুর রহমান শিপন, পরিচালক খন্দকার মেজবাহুল হক রন্টু, পরিমল চন্দ্র দাস, আজিজার রহমান মিলটন, শামসুল হক বেনু, শফিকুল ইসলাম খোকন, রাসেদুল ইসলাম, শাহিনুর ইসলাম সবুজ, এস এম নুরই আলম সিদ্দিকী পল্লব, ডাঃ মতিউর রহমান। সভায় বক্তারা ব্যবসায়ীদের কল্যাণে কার্যকর নেতৃত্ব প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।
সংবাদ শিরোনাম
বগুড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত পরিচালনা পর্ষদের নিকট দ্বায়িত্বভার হস্তান্তর
-
বগুড়া প্রতিনিধি - আপডেট সময় ০৪:৩১:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
- 98
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ
























