ঢাকা ০৪:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কোরআনী শিক্ষা ছাড়া মানুষ কখনো আদর্শবান হতে পারে না Logo ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল Logo দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর Logo আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে ১ম ইউনিটের ১২শ মেগাওয়াট বিদ্যুত জাতিয় গ্রিডে যুক্ত হবে-মন্ত্রী ফকির মাহবুব আনাম Logo বিচারকার্য মানুষের দোর গোড়ায় পৌঁছে দেওয়ার জন্য মধুপুরের ( ইউএনও) কার্যালয়ে গণশুনানি Logo বাউন্ডারি ওয়াল নেই, রাত হলেই স্কুল বারান্দায় মাদকের আড্ডা: আতঙ্কে ৬ শতাধিক শিক্ষার্থী Logo ধনপুর ইউনিয়নে বিএনপি নেতা খলিলুর রহমান চেয়ারম্যান পদপ্রার্থী Logo ডিজিটাল লেনদেন বাড়াতে সবাইকে বাংলা কিউআর ব্যবহারের আহ্বান Logo চিতলমারীতে সম্পত্তি থেকে বঞ্চিত করায় বাবার বিরুদ্ধে ছেলের সংবাদ সম্মেলন Logo কৃষি উদ্যোক্তা মিজানুর রহমানের আনারকলি চাষে বাজিমাত

মতলবে এইচএসসি পরীক্ষায় নকলের দায়ে ৭ পরীক্ষার্থী বহিষ্কার, ৫ কক্ষ পরিদর্শক শিক্ষককে অব্যাহতি

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে সাতজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একই ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে পাঁচজন কক্ষ পরিদর্শক শিক্ষককে মৌখিকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার (৮ জুলাই) ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা চলাকালে কুমিল্লা শিক্ষা বোর্ডের প্রতিনিধি দল সুজাতপুর ডিগ্রি কলেজ কেন্দ্র পরিদর্শনে গিয়ে এ ব্যবস্থা গ্রহণ করে। কেন্দ্র সূত্রে জানা যায়, পরিদর্শনের সময় পরীক্ষার্থীদের কাছে নকল পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে সাতজনকে বহিষ্কার করা হয়। বহিষ্কৃতদের মধ্যে নাউরী আদর্শ কলেজের ছয়জন অনিয়মিত পরীক্ষার্থী এবং নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজের একজন নিয়মিত ছাত্রী রয়েছেন। তারা পরীক্ষার হলে প্রবেশের সময় পরিহিত শার্টের ভেতরে লিখে নকল নিয়ে এসেছিলেন। পরিদর্শনের সময় সেগুলো উদ্ধার করা হলে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়। কেন্দ্র সচিব মাসুদ পারভেজ পাঁচজন কক্ষ পরিদর্শক শিক্ষককে মৌখিকভাবে অব্যাহতি দেওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, অসদুপায় প্রতিরোধে দায়িত্বে অবহেলার অভিযোগে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে। এ বিষয়ে মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি বলেন, “কেন্দ্র পরিদর্শনের সময় পরীক্ষার্থীদের কাছে হাতে-নাতে নকল পাওয়া যায়। এ কারণে সাতজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। পরীক্ষার সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের তদারকি অব্যাহত থাকবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কোরআনী শিক্ষা ছাড়া মানুষ কখনো আদর্শবান হতে পারে না

মতলবে এইচএসসি পরীক্ষায় নকলের দায়ে ৭ পরীক্ষার্থী বহিষ্কার, ৫ কক্ষ পরিদর্শক শিক্ষককে অব্যাহতি

আপডেট সময় ০৪:৩৩:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬