ঢাকা ০২:২০ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হলেন এমপি হাফিজ ইব্রাহিম

ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সদ্যস হলেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম। গত বুধবার (৮ জুলাই) সংসদ অধিবেশনে সংসদ নেতার পক্ষে চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম এই কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরে কণ্ঠভোটের মাধ্যমে প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। সংসদীয় এই কমিটি মূলত সরকারি বিভিন্ন হিসাব-নিকাশ এবং ব্যয়ের স্বচ্ছতা তদারকির দায়িত্ব পালন করবে বলে কার্যপ্রণালি বিধিতে উল্লেখ রয়েছে। ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম সংসদের সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সদ্যস নির্বাচিত হওয়ায় দৌলতখান ও বোরহানউদ্দিন উপজেলা বিএনপি ও বিভিন্ন মহলের শুভেচ্ছা ও অভিনন্দনে সিক্ত হোন। নেতৃবৃন্দ এ প্রতিবেদককে জানান, রাষ্ট্রীয় ব্যয়ের স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করতে এই কমিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই মর্যাদাপূর্ণ কমিটিতে আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের অন্তর্ভুক্তি মূলত তাঁর সততা, দক্ষতা এবং সুযোগ্য নেতৃত্বের প্রতি এক বিশাল স্বীকৃতি। আমরা মাননীয় সংসদ সদস্য মহোদয়কে এই অনন্য অর্জনে বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলার সর্বস্তরের জনগণের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, বরাবরের মতোই তিনি তাঁর সততা ও নিষ্ঠার মাধ্যমে এই নতুন দায়িত্বে সফলতার স্বাক্ষর রাখবেন এবং ভোলাবাসীর গৌরব আরও বৃদ্ধি করবেন। আল্লাহ্ তাআলা উনাকে সুস্থ রাখুন, দীর্ঘজীবী করুন এবং দেশের ও দশের কল্যাণে কাজ করার তৌফিক দান করুন। আমিন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সংসদে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হলেন এমপি হাফিজ ইব্রাহিম

আপডেট সময় ১২:৪৮:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬