ঢাকা ০৪:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে দেশবাসীর প্রতি ১১ দলীয় ঐক্যের আহবান Logo দেশের পুনর্গঠনে তারেক রহমানের সহায়ক শক্তি হিসেবে কাজ করবে যুবদল: রুহুল কবির রিজভী Logo বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান Logo ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু, ১০ মাসে প্রাণ গেল ৪০০ জনের Logo জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ Logo দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির Logo পাকিস্তান এবার অলআউট ১১০ রানে Logo বাজারে আসতে না আসতেই আইফোন ডুওর পর্দায় ফাটল Logo খিটখিটে মেজাজের সহকর্মীর সঙ্গে কাজ করতে করণীয় Logo ‘সিআইডি’র স্রষ্টা বিপি সিং মারা গেছেনব্রিজেন্দ্র পাল সিং

জাহাজের ভেতরের অজানা জীবন এবার বড় পর্দায়

  • বিনোদন:
  • আপডেট সময় ১২:৫০:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
  • 127

ট্রেলারের শুরুতেই দর্শককে নিয়ে যাওয়া হয় জলে ভাসমান একটি জ্বালানিবাহী তেলের ট্যাংকারে। সেখানে ধীরে ধীরে উন্মোচিত হয় জাহাজের বাবুর্চি মকবুলের জীবন, তার নিঃসঙ্গতা, অভ্যাস, সম্পর্ক আর টিকে থাকার সংগ্রাম।
একইসঙ্গে ট্রেলারে ধরা পড়ে বন্দর এলাকার পথশিশু নূরা এবং নদীকেন্দ্রিক মানুষের বাস্তব জীবনযাপন। সব মিলিয়ে ট্রেলারটি ইঙ্গিত দেয় একটি মানবিক, আবেগঘন ও বাস্তবধর্মী গল্পের।
ট্রেলারজুড়েই প্রাধান্য পেয়েছে বাস্তব লোকেশন, সহজ সংলাপ এবং নদীবন্দরের রুক্ষ অথচ জীবন্ত পরিবেশ। ব্যস্ত নদীপথ, জাহাজ, মাছবাজার ও বন্দরের নানা অনুষঙ্গ সিনেমাটির আবহকে আরও বিশ্বাসযোগ্য করে তুলেছে ট্রেলারটি।
এর আগে প্রকাশিত পোস্টারের মাধ্যমে শুরু হয়েছিল সিনেমাটির আনুষ্ঠানিক প্রচারণা। সেই ধারাবাহিকতায় ফজলুর রহমান বাবুর গাওয়া প্রচারণার গান ‘আমায় ভাসাইলিরেৃ’ দর্শকদের প্রশংসা কুড়ানোর পর এবার ট্রেলার প্রকাশের মাধ্যমে মুক্তির উত্তেজনা আরও বাড়িয়ে দিল ‘মাস্তুল’।
ইতোমধ্যেই আন্তর্জাতিক অঙ্গনে আলোচিত হয়েছে সিনেমাটি। ৪৭তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে ‘স্পেশাল মেনশন’ পুরস্কার অর্জনের পাশাপাশি রাশিয়ার ১৮তম চেবোক্সারি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পেয়েছে ‘বেস্ট আর্টিস্টিক কন্ট্রিবিউশন’ সম্মাননা। এছাড়া স্পেনের ২৬তম ইমাজিন ইন্ডিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও ‘সেরা মানবিক চলচ্চিত্র’ বিভাগে মনোনয়ন পায়।
নির্মাতার নিজ শহর নারায়ণগঞ্জ এবং দেশের অন্যতম ব্যস্ত নদীবন্দরকে কেন্দ্র করে নির্মিত ‘মাস্তুল’-এ অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, দীপক সুমন, আমিনুর রহমান মুকুল, আরিফ হাসান, সিকদার মুকিত, শাহজাহান শোভন ও সিফাত বন্যাসহ অনেকে।
মাস্তুল এর সিনেমাটোগ্রাফি সামলেছেন মোহাম্মদ আরিফুজ্জামান, শিল্প নির্দেশনায় ছিলেন হুসনাইন লিঙ্কন, সংগীতে চৈতন্য রাজবংশী, কাস্টিং ডিরেক্টর যুবরাজ শামীম এবং প্রচারণার গানের সংগীত পরিচালনা করেছেন লাবিক কামাল গৌরব। চলচ্চিত্রটি প্রযোজনা করেছে সিনেমাকার এবং ডিজিটাল ডিস্ট্রিবিউশন ও প্রচারণায় যুক্ত রয়েছে টঙঘর টকিজ। সিনেমাটির ওটিটি ও টিভি পার্টনার যথাক্রমে আইস্ক্রিন ও চ্যানেল আই।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে দেশবাসীর প্রতি ১১ দলীয় ঐক্যের আহবান

জাহাজের ভেতরের অজানা জীবন এবার বড় পর্দায়

আপডেট সময় ১২:৫০:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬