গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের দুই(২) ব্যক্তি ৪টি হালের গরু বজ্রপাতে মৃত্যু ঘটে। গত ৭ জুন/২৬ বৈরি আবহাওয়া ও লঘু চাপের কারণে সকালে হাল চাষ করার সময় কৃষক রুহুল আমিন এর একটি গরু এবং কৃষক নিজাম প্যাদার ৩টি গরু সহ মোট ৪টি হালের গরুর মৃত্যু হয়। গরুর মৃত্যুর খবর পেয়ে গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার আবুজর মোঃ ইজাজুল হক সংশ্লিষ্ট ইউপি প্রতিনিধির মাধ্যমে সত্যতা যাচাই করে অদ্য ৯ জুন উপজেলা নির্বাহী অফিরের কার্যালয়ে গরুর মালিক কৃষক রুহুল আমিনকে ১০ হাজার টাকা এবং কৃষক নিজাম প্যাদাকে ৩০ হাজার টাকার নগদ চেক প্রদান করেন। চেক প্রদানের সময় উপজেলা মৎস্য অফিসার মোঃ জহিরুন্নবী, পরিসংখ্যান অফিসার ও ইউএনও অফিসারের প্রশাসনিক কর্মকর্তা মোঃ ফারুকজ্জামান উপস্থিত ছিলেন।
সংবাদ শিরোনাম
গলাচিপায় বজ্রপাতে ৪টি গরুর মৃত্যু হওয়ায় ইউএনও’র অনুদান
-
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি - আপডেট সময় ০৩:১০:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
- 75
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

























