ঢাকা ০২:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দৌলতপুরে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসীর বিরুদ্ধে বিশাল জনসভা Logo কালিয়াকৈরে শ্রমিক আন্দোলনে তা-ব Logo খুলনায় জাতীয় যুব দিবস পালিত Logo টাঙ্গাইলে সাড়ে ছয় বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা চেষ্টা মামলায় অভিযুক্ত মূলহোতা গ্রেপ্তার Logo সালথায় চীনা যুবক ইসলাম ধর্ম গ্রহণ করে কলেজছাত্রীকে বিয়ে করায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি Logo মীরসরাইয়ে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন Logo পৌলী বুলবুল ক্লাবের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ Logo লোহাগাড়া প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির অভিষেক Logo পাহাড় কেটে সাতটি স্থাপনা, চকরিয়ায় সংরক্ষিত বনভূমি দখল করে বাড়িঘর ও মুরগির খামার নির্মাণের অভিযোগ Logo কুড়িগ্রামের কচাকাটা কলেজে নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

রাউজানের এমপি গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নির্দেশনায় পশ্চিম গুজরায় পানিবন্দীদের পাশে উপজেলা বিএনপি, খাদ্যসামগ্রী বিতরণ

রাউজান উপজেলায় টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দী হয়েছে হাজার হাজার পরিবার, পশ্চিম গুজরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মগদাই এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সংসদ সদস্য আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী-এর নির্দেশনায় বৃহস্পতিবার (৯ জুলাই) ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। মানবিক এ কর্মসূচিতে নেতৃবৃন্দ বলেন, দুর্যোগের সময়ে মানুষের পাশে দাঁড়ানোই বিএনপির রাজনীতির অন্যতম অঙ্গীকার। বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে দলের পক্ষ থেকে ধারাবাহিকভাবে ত্রাণ ও সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী এই সহায়তা অব্যাহত থাকবে। খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন পশ্চিম গুজরা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী সরোয়ার খান মনজু, পশ্চিম গুজরা ইউনিয়ন বিএনপি নেতা মোহাম্মদ ওসমান, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল কাদের, বিএনপি নেতা ইলিয়াস সওদাগর, সেলিম সিদ্দিকী, মোহাম্মদ নুরুন নবী, নাজিম উদ্দীন, রেজাউল করিম, নেজামুল হক নেজাম, আবদুল মালেক, ইস্কান্দার হোসেন, মোহাম্মদ সায়মন, মিন্টু জলদাশ, বাবলু জলদাশ, হরি লাল জলদাশ এবং প্রদীপ জলদাশসহ স্থানীয় নেতাকর্মীরা। ত্রাণসামগ্রী পেয়ে উপকারভোগী পরিবারগুলো কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, দুর্যোগের এই কঠিন সময়ে খাদ্য সহায়তা তাদের জন্য অনেক উপকারে এসেছে। স্থানীয়রা আশা প্রকাশ করেন, এ ধরনের মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দৌলতপুরে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসীর বিরুদ্ধে বিশাল জনসভা

রাউজানের এমপি গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নির্দেশনায় পশ্চিম গুজরায় পানিবন্দীদের পাশে উপজেলা বিএনপি, খাদ্যসামগ্রী বিতরণ

আপডেট সময় ০৩:১২:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬