শিক্ষামন্ত্রী নকলকে জিড়ো ট্রলারেন্স ঘোষনার বাস্তবায়ন করলেন ভোলার চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধিনে ভোলার চরফ্যাশন চেয়ারম্যান বাজার আইডিয়াল কলেজ কেন্দ্রে আলীম পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় ৪ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (৮ জুলাই) সকাল ১০ টা থেকে বাংলা ২য় পত্র পরীক্ষা শুরু হয়। পরীক্ষায় নকল করায় দায়ে চরফ্যাশন কারামাতিয়া কামিল এম.এ মাদ্রাসার ১জন, ওমরপুর গাফুরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার ১জন, চেয়ারম্যান বাজার আলীম মাদ্রাসার ১, দক্ষিণ আইচা রাব্বানিয়া আলীম মাদ্রাসার ১ জনসহ মোট ৪ মাদ্রাসার ৪ শিক্ষার্থীকে বহিস্কার করেছেন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (কেন্দ্র সচিব) অধ্যক্ষ মুহাম্মদ নুুরুল আমিন। চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমানা আফরোজ এ তথ্য নিশ্চিত করে বলেন মাননীয় শিক্ষামন্ত্রী মহাদয়ের নির্দেশনানুযায়ী নকলকে জিড়ো ট্রলারেন্স ঘোষনা বাস্তবায়নে পরীক্ষার কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক মন্ডুলীদের আন্তরিক প্রচেষ্টা ট্যাগ অফিসার, মাজিষ্ট্রেট, ভিজেলেস টিম কঠোরভাবে কেন্দ্রেগুলোতে মনিটোরিং করছেন। বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে আলীম পরীক্ষায় নকল করায় দায়ে আইডিয়াল কলেজ কেন্দ্র থেকে ৪ শিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ বলেন, সিসি ক্যামেরা আওতায় নকল করার কোন সুযোগ নেই. পড়ালেখা করে পরীক্ষা কেন্দ্রে আসার পরামর্শ দেন। চরফ্যাশন উপজেলা মোট ১০টি কেন্দ্রে ২০২৬ সালের এইচ এসসি, আলিম ও এইচএসসি (ভোকেশনাল/বিএমটি) পরীক্ষার্থীর সংখ্যা।
সংবাদ শিরোনাম
চরফ্যাশনে শিক্ষামন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন করলেন ইউএনও ৪ শিক্ষার্থী বহিস্কার
-
অশোক সাহা চরফ্যাসন - আপডেট সময় ০৩:১৬:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
- 91
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

























