ঢাকা ০৭:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ, ৫টিতে কর্মবিরতি Logo ভোলায় ‘মিথ্যা’ মামলায় মেয়র প্রার্থী আকবরের জামিন Logo চকরিয়ায় চোরাই-ডাকাতির ১৩৪ মোবাইল ও আইএমইআই কাটার মেশিনসহ ২ জন গ্রেফতার Logo লোহাগাড়ায় ইটভাটা ও মাটি কাটার প্রতিবাদ করায় ইউপি সদস্যসহ গ্রামবাসীকে হামলার প্রতিবাদে মানববন্ধন Logo শ্রীপুরে মৎস্য খামারের পাড় ও কৃষিজমি কেটে মাটি বিক্রির অভিযোগ Logo গণঅধিকার পরিষদ থেকে তিন নেতা পদত্যাগ করে এনসিপিতে যোগদান Logo জনদুর্ভোগ লাঘবে কাঠের সেতু করে দিলেন ডেপুটি স্পীকার Logo পাইকগাছায় উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন Logo সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের রায়পুর উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন Logo দাগনভূঞার রামনগর ইউপি নির্বাচন, চেয়ারম্যান পদে বিএনপির একাধিক মনোনয়নপ্রত্যাশী, আলোচনায় জামায়াতসহ অন্যান্য দল

জমির অভাবে কমলগঞ্জে আটকে আছে তৃতীয় পাবলিক টয়লেট ও ১ কোটি ২০ লাখ টাকার এফএসটিপি প্রকল্প

মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভায় নাগরিক সেবা ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে ৩টি পাবলিক টয়লেট নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রতিটি পাবলিক টয়লেট নির্মাণে ব্যয় ধরা হয়েছে ২৭ লাখ টাকা, ফলে ৩টির মোট ব্যয় ৮১ লাখ টাকা। এর মধ্যে উপজেলা চৌমোহনা ও ভানুগাছ রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় দুটি পাবলিক টয়লেটের নির্মাণকাজ চলছে। তবে ভানুগাছ পৌর বাজার এলাকায় উপযুক্ত জমি না থাকায় তৃতীয় পাবলিক টয়লেটের কাজ শুরু করা সম্ভব হয়নি। একই সঙ্গে ১ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে ফিক্যাল স্লাজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এফএসটিপি) নির্মাণের পরিকল্পনাও এক একর জমির অভাবে বাস্তবায়ন করা যাচ্ছে না। ফলে পৌর এলাকার আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা বর্জ্য শোধনাগার ও জনস্বাস্থ্য উন্নয়নের গুরুত্বপূর্ণ প্রকল্পটি অনিশ্চয়তার মুখে রয়েছে। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সুজন আহমেদ বলেন, উপজেলা চৌমোহনা ও ভানুগাছ রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় দুটি পাবলিক টয়লেটের কাজ চলছে এবং আগামী এক মাসের মধ্যে নির্মাণকাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, তৃতীয় পাবলিক টয়লেট এবং এফএসটিপি প্রকল্পের জন্য প্রয়োজনীয় এক একর জমি পাওয়া যাচ্ছে না। জমির ব্যবস্থা করা গেলে দ্রুত সময়ের মধ্যে প্রকল্প ২টির কাজ শুরু করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ, ৫টিতে কর্মবিরতি

জমির অভাবে কমলগঞ্জে আটকে আছে তৃতীয় পাবলিক টয়লেট ও ১ কোটি ২০ লাখ টাকার এফএসটিপি প্রকল্প

আপডেট সময় ১০:৩২:১৪ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬