ঢাকা ০৪:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কোরআনী শিক্ষা ছাড়া মানুষ কখনো আদর্শবান হতে পারে না Logo ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল Logo দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর Logo আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে ১ম ইউনিটের ১২শ মেগাওয়াট বিদ্যুত জাতিয় গ্রিডে যুক্ত হবে-মন্ত্রী ফকির মাহবুব আনাম Logo বিচারকার্য মানুষের দোর গোড়ায় পৌঁছে দেওয়ার জন্য মধুপুরের ( ইউএনও) কার্যালয়ে গণশুনানি Logo বাউন্ডারি ওয়াল নেই, রাত হলেই স্কুল বারান্দায় মাদকের আড্ডা: আতঙ্কে ৬ শতাধিক শিক্ষার্থী Logo ধনপুর ইউনিয়নে বিএনপি নেতা খলিলুর রহমান চেয়ারম্যান পদপ্রার্থী Logo ডিজিটাল লেনদেন বাড়াতে সবাইকে বাংলা কিউআর ব্যবহারের আহ্বান Logo চিতলমারীতে সম্পত্তি থেকে বঞ্চিত করায় বাবার বিরুদ্ধে ছেলের সংবাদ সম্মেলন Logo কৃষি উদ্যোক্তা মিজানুর রহমানের আনারকলি চাষে বাজিমাত

বৃষ্টিতে কালিয়াকৈর পৌরসভা ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে জলাবদ্ধতা, ভোগান্তিতে জনজীবন

টানা বৃষ্টিতে গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার কয়েকটি এলাকা এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন অংশে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে স্থানীয় বাসিন্দা, পথচারী ও যানবাহনের চালকদের দুর্ভোগ বেড়েছে। পৌরসভার সংশ্লিষ্ট ওয়ার্ডের ভাঙা মসজিদ, বিশ্বাসপাড়া ও হরিণহাটি গ্রামের নিচু এলাকায় বৃষ্টির পানি জমে জলাবদ্ধতা দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকা এবং পাশ্ববর্তী খাল সরু হয়ে যাওয়ায় দ্রুত মকশ বিলে পানি নিষ্কাশন সম্ভব হচ্ছে না। ফলে দীর্ঘ সময় ধরে পানি জমে থাকছে। অন্যদিকে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কয়েকটি অংশেও বৃষ্টির পানি জমে যান চলাচলে বিঘœ সৃষ্টি হয়েছে। সড়কে পানি জমে থাকায় যানবাহন ধীরগতিতে চলাচল করছে, ফলে সৃষ্টি হচ্ছে যানজট এবং বাড়ছে যাত্রীদের ভোগান্তি। এদিকে, নিচু এলাকায় নির্মিত বসতঘর ও দোকানপাটে পানি ঢুকে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। কালিয়াকৈর পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, জমে থাকা পানি দ্রুত অপসারণে তাদের সংশ্লিষ্ট ইউনিট কাজ করছে। পাশাপাশি মহাসড়কের পানি নিষ্কাশনের বিষয়েও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে অবহিত করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কোরআনী শিক্ষা ছাড়া মানুষ কখনো আদর্শবান হতে পারে না

বৃষ্টিতে কালিয়াকৈর পৌরসভা ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে জলাবদ্ধতা, ভোগান্তিতে জনজীবন

আপডেট সময় ১০:৩৩:৪২ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬