ঢাকা ১১:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা বাদীকে হত্যার হুমকি, বিচার দাবিতে মানববন্ধন Logo বোয়ালমারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ৫ শতাধিক ছাত্রীর জন্য শিক্ষক মাত্র ৩ জন: ১২ পদের ৯টিই শূন্য Logo বদলগাছীতে জাতীয় কবি “ নজরুল বর্ষের “ সমাপনী ও পুরস্কার বিতরণ Logo কয়রায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি Logo ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি Logo আগৈলঝাড়ায় র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত Logo মানবিক বিবেচনায় ছাড় না দিলে কঠোর কর্মসূচি আগামীতে Logo শতবর্ষী কপিলমুনি সহচরী বিদ্যামন্দির একাডেমিক ভবনঘেঁষে ময়লার ভাগাড়, ছয় মাস ধরে বন্ধ শ্রেণিকক্ষে পাঠদান Logo কালীগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‌্যালি-আলোচনা Logo প্রবীণরা বোঝা নয় তারা আমাদের শিকড়-আবুজার ইজাজুল হক

৬ মাস চিকিৎসার পর সুন্দরবনে ফিরল আহত বাঘিনী

সুন্দরবনে শিকারিদের পেতে রাখা হরিণ ধরার ফাঁদে আটকে গুরুতর আহত হওয়া একটি বাঘিনী দীর্ঘ ছয় মাস চিকিৎসা শেষে আবারও তার স্বাভাবিক আবাসস্থল সুন্দরবনে ফিরে গেছে। রোববার (১২ জুলাই) সুন্দরবনের পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের আন্ধারমানিক বনাঞ্চলে বাঘিনীটিকে অবমুক্ত করা হয়। বন বিভাগ জানায়, চলতি বছরের ৩ জানুয়ারি শরকিরখাল এলাকায় ফাঁদে আটকে পড়া আনুমানিক ১০ থেকে ১১ বছর বয়সী বাঘিনীটিকে ৪ জানুয়ারি উদ্ধার করে খুলনার বন্যপ্রাণী পুনর্বাসন কেন্দ্রে নেওয়া হয়। পাঁচ সদস্যের মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার সামনের পায়ের প্রায় ৩ ইঞ্চি পচন ধরা ক্ষতের চিকিৎসা করা হয়। চিকিৎসা ও খাদ্য বাবদ প্রতি মাসে প্রায় ২ লাখ টাকার বেশি ব্যয় হয়েছে। বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চলের বন সংরক্ষক ছানাউল্যা পাটওয়ারী জানান, উদ্ধারকালে বাঘিনীটি অত্যন্ত দুর্বল ছিল। বর্তমানে তার ওজন প্রায় ৯০ কেজি এবং দৈর্ঘ্য প্রায় ৯ ফুট। চিকিৎসা শেষে সে স্বাভাবিক ক্ষিপ্রতা ফিরে পেয়েছে। খুলনা অঞ্চলের বন সংরক্ষক (সিএফ) ইমরান আহমেদ বলেন, স্যাটেলাইট কলার পরানো সম্ভব না হওয়ায় অবমুক্ত এলাকার প্রায় ৮ কিলোমিটারজুড়ে ২০টি ক্যামেরা ট্র্যাপ বসিয়ে অন্তত এক বছর বাঘিনীটির গতিবিধি পর্যবেক্ষণ করা হবে। এ জন্য মেডিকেল, আচরণগত মূল্যায়ন, পরিবহন ও অবমুক্তকরণ এবং পর্যবেক্ষণ—এই চারটি বিশেষায়িত দল গঠন করা হয়েছে। বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোঃ রেজাউল করীম চৌধুরী জানান, রোববার সকালে খুলনা থেকে নদীপথে বাঘিনীটিকে আন্ধারমানিক ইকোট্যুরিজম কেন্দ্রসংলগ্ন বনাঞ্চলে অবমুক্ত করা হয়। এ সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডা. শেখ ফরিদুল ইসলামসহ বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা বাদীকে হত্যার হুমকি, বিচার দাবিতে মানববন্ধন

৬ মাস চিকিৎসার পর সুন্দরবনে ফিরল আহত বাঘিনী

আপডেট সময় ১০:৩৪:২৩ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬