চকরিয়ার লক্ষারচর ইউনিয়নে টানা ৬দিনের ভারী বর্ষণের কারণে পানিবন্দি বানবাসীদের মাঝে রান্না করা খিচুড়ি ভাত বিতরন করেছেন বিএনপি নেতা যুবদলের সাবেক সভাপতি ও বৃহত্তর চকরিয়া উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শফি উল্লাহ শফি। রোটারিয়ান শফি উল্লাহ শফি কর্তৃক আয়োজিত খিচুড়ি ভাত বিতরন অনুষ্ঠানিক উদ্ভোধন করেছেন কক্সবাজারের জেলা পুলিশ সুপার সাজেদুর রহমান, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার, এসিল্যন্ড রুপায়ন দেব ও উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এম মোবারক আলী। এ ছাড়াও দ্বায়িত্বশীল বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও সহস্রাধিক বন্যা কবলিত জনগন উপস্থিত ছিলেন। শফি বলেন, দীর্ঘ ৫দিন যাবৎ অনাহারী অর্ধাহারী এলাকার মানুষের খোঁজখবর নিয়েছি। চকরিয়া সরকারী হাসপাতাল থেকে একটি জরুরি অষুধ সহ ইমার্জেন্সি সেবা টিম উপস্থিত করেছি। বানবাসী ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ১০হাজার বানবাসীর মাঝে নিজ খরচে খিচুড়ি ভাত বিতরন করেন। আয়োজিত খিচুড়ি ভাত বিতরন অনুষ্ঠান পরিদর্শন করেছেন কক্সবাজারের জেলা পুলিশ সুপার সাজেদুর রহমান, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার, এসিল্যন্ড রুপায়ন দেব ও উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এম মোবারক আলী বিএনপিনেতা নোটারিয়ান শফি উল্লাহ শফি’র এ মহৎ উদ্যোগের প্রশংসা করেন। বিএনপি নেতা আবু তালেবের মোনাজাতের মাধ্যমে খিচুড়ি ভাত বিতরন উদ্ভোধন করেন কক্সবাজারের পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান।
সংবাদ শিরোনাম
চকরিয়ার লক্ষারচরে বানবাসীদের রোটারিয়ান শফির খিচুড়ি বিতরণ উদ্বোধন করলেন এসপি-ইউএনও
-
মনির আহমদ কক্সবাজার : - আপডেট সময় ১০:৩৭:৪৩ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
- 149
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















