ঢাকা ০২:৫২ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দৌলতপুরে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসীর বিরুদ্ধে বিশাল জনসভা Logo কালিয়াকৈরে শ্রমিক আন্দোলনে তা-ব Logo খুলনায় জাতীয় যুব দিবস পালিত Logo টাঙ্গাইলে সাড়ে ছয় বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা চেষ্টা মামলায় অভিযুক্ত মূলহোতা গ্রেপ্তার Logo সালথায় চীনা যুবক ইসলাম ধর্ম গ্রহণ করে কলেজছাত্রীকে বিয়ে করায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি Logo মীরসরাইয়ে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন Logo পৌলী বুলবুল ক্লাবের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ Logo লোহাগাড়া প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির অভিষেক Logo পাহাড় কেটে সাতটি স্থাপনা, চকরিয়ায় সংরক্ষিত বনভূমি দখল করে বাড়িঘর ও মুরগির খামার নির্মাণের অভিযোগ Logo কুড়িগ্রামের কচাকাটা কলেজে নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

লালমোহনে বৃত্তির ফলাফলে হা-মীমের শতভাগ সাফল্য

ভোলার লালমোহন উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে শতভাগ সাফল্য অর্জন করেছে হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ। রোববার ২০২৫ সালের বৃত্তি পরীক্ষার প্রকাশিত ফলাফলে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ১০ জন শিক্ষার্থী। যাদের সবাই বৃত্তি লাভ করেছে। এদের মধ্যে ৬ জন ট্যালেন্টপুল এবং ৪ জন সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে। হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের ঈর্ষণীয় এই সাফল্যে শিক্ষক, অভিভাবক ও শুভাকাক্সিক্ষদের মাঝে আনন্দ বিরাজ করছে। বৃত্তিপ্রাপ্ত সকল শিক্ষার্থীকে শুভেচ্ছা জানিয়ে লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমিন বলেন, এ সাফল্যের পেছনে অবদান রাখা শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং বৃত্তি পরীক্ষা সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা ভবিষ্যতেও শিক্ষার মানোন্নয়নে ও শিক্ষার্থীদের মেধা বিকাশে সাফল্যের ধারা বজায় রাখবো ইনশাআল্লাহ্। অপরদিকে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, লালমোহন উপজেলায় ২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় ১ হাজার জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। যাদের মধ্যে ৭১ জন ট্যালেন্টপুল ও ১৪২ জন শিক্ষার্থী সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে। উপজেলার ২১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ২০টি কিন্ডারগার্টেনসহ বেসরকারি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসব শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশ নেয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দৌলতপুরে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসীর বিরুদ্ধে বিশাল জনসভা

লালমোহনে বৃত্তির ফলাফলে হা-মীমের শতভাগ সাফল্য

আপডেট সময় ০২:০১:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬