ঢাকা ০২:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সুনামগঞ্জের পশ্চিম সদরগড় গ্রামকে নদীভাঙ্গনের কবল থেকে রক্ষা করার দাবী Logo টানা দুই মাস ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি (তদন্ত) জামালপুরের নাজমুল জান্নাত শাহ Logo গজারিয়ায় ২৬-২৭ অর্থ বছরের রবি মৌসুমে বীজ ও সার বিতরণ কর্মসূচি শুভ উদ্বোধন Logo বগুড়ায় নিশিন্দারা উত্তরপাড়া বেলতলা-উপশহর সংযোগ ধুন্দা খালের উপর কাঠের ব্রীজের উদ্বোধন Logo সিলেটে পরকীয়ার অভিযোগে স্ত্রীকে হত্যা: নাদেলের মৃত্যুদন্ড Logo নেত্রকোণায় চেকপোস্টে ৩৪ কেজি গাঁজাসহ আটক ২ সিএনজি জব্দ Logo দৈনিক কালের সমাজ পত্রিকার ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কয়রা উপজেলা প্রেসক্লাবে কেক কাটা ও আলোচনা সভা Logo জনগণ সচেতন, এখন আর সুষ্ঠু নির্বাচন না করে উপায় নেই: স্পিকার Logo নাশকতার কোনো প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে Logo গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টের ষড়যন্ত্র জনগণ প্রতিহত করবে : রুহুল কবির রিজভী

বাবার ফুসফুসে ক্যান্সার, চিকিৎসার অর্থ জোগাতে সন্তানের আকুতি

বাবা-মায়ের স্বপ্ন ছিল একমাত্র ছেলেকে উচ্চশিক্ষায় শিক্ষিত করে দারিদ্র্যের অভিশাপ থেকে মুক্তি পাওয়া। সেই স্বপ্ন পূরণে অভাব-অনটনের মধ্যেও ছেলের লেখাপড়া চালিয়ে গেছেন তারা। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে এখন সেই ছেলেকেই বাবার জীবন বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে সহযোগিতা চাইতে হচ্ছে। রংপুরের গঙ্গাচড়া উপজেলার কোলকোন্দ ইউনিয়নের কুড়িবিশ্বা আমবাড়ি গ্রামের বাসিন্দা মোজাহারুল ইসলাম (মোজা)। কয়েক দফা তিস্তা নদীর ভয়াবহ ভাঙনে ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়ে পরিবার নিয়ে সেখানে বসবাস শুরু করেন তিনি। দিনমজুরির আয়ে কোনোরকমে সংসার চালিয়েও স্ত্রী বিজলী বেগম এবং দুই সন্তানকে লেখাপড়া করানোর চেষ্টা করেছেন। মেয়ের বিয়ে হয়ে গেলেও একমাত্র ছেলে বিপ্লবকে উচ্চশিক্ষিত করার স্বপ্ন ছাড়েননি। বিপ্লব বর্তমানে মাস্টার্সে অধ্যয়নরত। পড়াশোনার পাশাপাশি তিনি সামাজিক সচেতনতামূলক কর্মকা-েও সক্রিয়। ইয়ুথ সদস্য হিসেবে বাল্যবিয়ে প্রতিরোধ, মাদক ও জুয়াবিরোধী প্রচারণা, স্বাস্থ্য ও পুষ্টিসহ বিভিন্ন সামাজিক কার্যক্রমে নিয়মিত অংশগ্রহণ করে আসছেন। এরই মধ্যে চলতি বছরের শুরুতে অসুস্থ হয়ে পড়েন বাবা মোজাহারুল ইসলাম। বিভিন্ন হাসপাতালে চিকিৎসা এবং বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, তিনি ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত। চিকিৎসকরা দ্রুত উন্নত চিকিৎসার পরামর্শ দিলেও বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন, যা দরিদ্র এ পরিবারের পক্ষে জোগাড় করা অসম্ভব হয়ে পড়েছে। ইতোমধ্যে পরীক্ষা-নিরীক্ষা, হাসপাতালে যাতায়াত এবং ওষুধ কিনতে গিয়ে পরিবারের সঞ্চিত সব অর্থ শেষ হয়ে গেছে। দীর্ঘদিন ধরে নানা রোগে আক্রান্ত মা বিজলী বেগমের নিয়মিত ওষুধও বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। অন্যদিকে বাবার প্রতিদিনের প্রয়োজনীয় ওষুধের খরচই বহন করতে হিমশিম খাচ্ছে পরিবার। অর্থাভাবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসাও করানো সম্ভব হচ্ছে না। এতে দিন দিন আরও অবনতি হচ্ছে মোজাহারুল ইসলামের শারীরিক অবস্থার। এ অবস্থায় দিশেহারা বিপ্লব সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বাবার চিকিৎসার জন্য সহযোগিতা চেয়ে একটি আবেগঘন পোস্ট দেন। সেই পোস্ট দেখে ইয়ুথ সদস্যরা সামর্থ্য অনুযায়ী কিছু সহযোগিতা করেন। পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তি, শিল্পপতি, বিভিন্ন প্রতিষ্ঠান, সংগঠন ও জনপ্রতিনিধিদের এগিয়ে আসার আহ্বান জানান। তারা বলেন, মানুষ মরণশীল, কিন্তু কোনো মানুষ চিকিৎসার অভাবে মারা যাক, এটি কারও কাম্য নয়। বাবার জীবন বাঁচাতে দেশবাসীর সহায়তা কামনা করেছেন বিপ্লব। সহায়তা পাঠানোর জন্য তাঁর বিকাশ, নগদ ও রকেট নম্বর: ০১৭৫৮-৬০০৪৬৩।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সুনামগঞ্জের পশ্চিম সদরগড় গ্রামকে নদীভাঙ্গনের কবল থেকে রক্ষা করার দাবী

বাবার ফুসফুসে ক্যান্সার, চিকিৎসার অর্থ জোগাতে সন্তানের আকুতি

আপডেট সময় ০২:০৩:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬