ঢাকা ০৭:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ, ৫টিতে কর্মবিরতি Logo ভোলায় ‘মিথ্যা’ মামলায় মেয়র প্রার্থী আকবরের জামিন Logo চকরিয়ায় চোরাই-ডাকাতির ১৩৪ মোবাইল ও আইএমইআই কাটার মেশিনসহ ২ জন গ্রেফতার Logo লোহাগাড়ায় ইটভাটা ও মাটি কাটার প্রতিবাদ করায় ইউপি সদস্যসহ গ্রামবাসীকে হামলার প্রতিবাদে মানববন্ধন Logo শ্রীপুরে মৎস্য খামারের পাড় ও কৃষিজমি কেটে মাটি বিক্রির অভিযোগ Logo গণঅধিকার পরিষদ থেকে তিন নেতা পদত্যাগ করে এনসিপিতে যোগদান Logo জনদুর্ভোগ লাঘবে কাঠের সেতু করে দিলেন ডেপুটি স্পীকার Logo পাইকগাছায় উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন Logo সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের রায়পুর উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন Logo দাগনভূঞার রামনগর ইউপি নির্বাচন, চেয়ারম্যান পদে বিএনপির একাধিক মনোনয়নপ্রত্যাশী, আলোচনায় জামায়াতসহ অন্যান্য দল

মুকসুদপুরে বিএনপি নেতাকর্মীদের শুভেচ্ছা গ্রহণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সেলিমুজ্জামানকে বাসে ডেকে নিলেন

বরিশাল সফরে যাওয়ার পথে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বরইতলা এলাকায় সংক্ষিপ্ত সময়ের জন্য যাত্রাবিরতি করেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ সময় সেখানে উপস্থিত গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও ফরিদপুর বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান মোল্লাকে বহর থামিয়ে নিজের বাসে ডেকে নেন তিনি। সোমবার (১৩ জুলাই) সকালে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, প্রধানমন্ত্রীর বাস বরইতলা এলাকায় পৌঁছালে তিনি সেলিমুজ্জামান মোল্লাকে ইশারায় নিজের বাসে উঠতে বলেন। পরে সংসদ সদস্য দ্রুত বাসে উঠে প্রধানমন্ত্রীর সঙ্গে সংক্ষিপ্ত সময় আলোচনা করেন। তবে ওই বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। কয়েক মিনিট পর সেলিমুজ্জামান মোল্লা প্রধানমন্ত্রীর বাস থেকে নেমে আসেন এবং বহর পুনরায় বরিশালের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এর আগে বরইতলা এলাকায় শত শত বিএনপি নেতাকর্মী প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে জড়ো হন। প্রধানমন্ত্রী বাসের ভেতর থেকে দাঁড়িয়ে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক শরীফ রাফিকুজ্জামান, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল খায়ের, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মাহমুদ কবির আলী, জেলা বিএনপি নেতা এম. মাহবুব আলী সোহেল, আজিজুর রহমান বেনো, জিয়াউল কবীর বিপ্লব, সদর উপজেলা বিএনপির সভাপতি শিকদার শহীদুল ইসলাম লেনিন, সাধারণ সম্পাদক ফজলুল কবির দারা, জেলা যুবদলের সভাপতি রিয়াজুদ্দিন লিপটন, মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু, কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি মোস্তফা মোল্লাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। প্রধানমন্ত্রীর এই সংক্ষিপ্ত যাত্রাবিরতি এবং স্থানীয় সংসদ সদস্যের সঙ্গে সাক্ষাৎকে ঘিরে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। তবে প্রধানমন্ত্রী ও সংসদ সদস্যের মধ্যকার আলোচনার বিষয়বস্তু সম্পর্কে সংশ্লিষ্ট কোনো পক্ষ আনুষ্ঠানিকভাবে বক্তব্য দেয়নি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ, ৫টিতে কর্মবিরতি

মুকসুদপুরে বিএনপি নেতাকর্মীদের শুভেচ্ছা গ্রহণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সেলিমুজ্জামানকে বাসে ডেকে নিলেন

আপডেট সময় ০২:০৬:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬