‘নজরুল বর্ষ’ ২০২৬-২৭ উদযাপনের প্রস্তুতিমূলক সভা সোমবার খুলনা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কানিজ ফাতেমা লিজার সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রেরিত কাজী নজরুল ইসলামের গান, কবিতা, নাটক, উপন্যাস, প্রবন্ধ ও সাহিত্যকর্মের মাসিক থিমভিত্তিক খসড়া ক্যালেন্ডার কার্যক্রমের ওপর পর্যালোচনা করা হয়। প্রস্তুতিমূলক সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নূরুল হাই মোহাম্মদ আনাছ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ অহিদুল আলম, জেলা শিক্ষা অফিসার এসএম ছায়েদুর রহমান, সিনিয়র সাংবাদিক শেখ দিদারুল আলম, নজরুল একাডেমির সাধারণ সম্পাদক মাসুদ মাহমুদ প্রমুখ বক্তব্য রাখেন। সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নজরুল গবেষক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
সংবাদ শিরোনাম
খুলনায় ‘নজরুল বর্ষ’ উদযাপনে প্রস্তুতিমূলক সভা
-
আনন্দ কুমার স্বর খুলনা - আপডেট সময় ০২:০৮:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
- 80
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















