ঢাকা ১১:৪৬ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির Logo দীর্ঘদিন পদোন্নতি বঞ্চিত থাকার পর অবশেষে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে পদোন্নতি Logo ‘দেশে ফিরলেই হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর হবে ’ Logo এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে আবহাওয়ার অস্বাভাবিকতা, বাড়ছে খাদ্যসংকটের শঙ্কা Logo পলাতক অপরাধীদের এনআইডি-পাসপোর্ট পাওয়ার সুযোগ নেই: রুহুল কবির রিজভী Logo গণমাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রমের প্রচার-প্রচারণা নিষিদ্ধ Logo বরেন্দ্র অঞ্চলে বাণিজ্যিক কমলা চাষে নতুন সম্ভাবনা Logo নাটোরে মৃতপ্রায় নারদ নদ পুনঃখননের উদ্যোগ Logo বরেণ্য ক্রীড়া সংগঠক হারুনুর রশীদের ইন্তেকাল Logo নিষেধাজ্ঞা নয়, সম্মানজনক আলোচনায় সমাধান চায় ইরান

সেন্সরে কবরীর শেষ সিনেমা

  • বিনোদন:
  • আপডেট সময় ১১:২০:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
  • 239

ঢাকাই সিনেমার ‘মিষ্টি মেয়ে’খ্যাত নন্দিত অভিনেত্রী সারাহ বেগম কবরী। ২০২১ সালের ১৭ এপ্রিল না ফেরার দেশে পাড়ি জমান। কিন্তু চলে যাওয়ার আগে রেখে গেছেন অসমাপ্ত স্বপ্নের সিনেমা ‘এই তুমি সেই তুমি’।
কেবল অভিনয় নয়, এটি পরিচালনাও করেছেন কবরী। তবে ভাগ্যের নির্মম পরিহাস সিনেমাটির কাজ শেষ হওয়ার আগেই মারা যান তিনি। মাত্র দুই দিনের শুটিং বাকি থাকতে থেমে যায় পুরো প্রক্রিয়া। কবরীর বিদায়ের সঙ্গে সঙ্গে যেন থেমে যায় তার নির্মাণের পথচলাও।
জীবদ্দশায় সিনেমাটি নিয়ে নানা পরিকল্পনার কথা জানিয়েছিলেন কবরী। এই সিনেমার জন্যই জীবনে প্রথমবার গান লেখেন তিনি। গানটির সুর ও সংগীতায়োজন করেন বরেণ্য শিল্পী সাবিনা ইয়াসমিন। আর গানটিতে কণ্ঠ দিয়েছেন এই প্রজন্মের জনপ্রিয় দুই শিল্পী কোনাল ও ইমরান।
কবরীর মৃত্যুর পর মায়ের অসমাপ্ত স্বপ্নকে পূর্ণতা দিতে এগিয়ে আসেন তার ছেলে শাকের চিশতী। ২০২৩ সালের শেষ দিকে সিনেমাটির বাকি কাজ সম্পন্ন করেন তিনি। এরপর জানান মুক্তির পরিকল্পনাও—প্রথমে আন্তর্জাতিক কোনো চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার, তারপর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি।
সাম্প্রতিক সময়ে শাকের চিশতী জানান, আন্তর্জাতিক উৎসবে প্রদর্শনের প্রক্রিয়া এখনো চলছে। সাবটাইটেল যুক্ত করার কাজও প্রায় শেষ। পাশাপাশি দেশেও মুক্তির প্রস্তুতি নেওয়া হচ্ছে। ইতোমধ্যে সিনেমাটি সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়েছে। সেন্সর ছাড়পত্র পেলেই এটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
‘এই তুমি সেই তুমি’ সিনেমার কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন কবরী নিজেই। গল্পে উঠে এসেছে দুটি ভিন্ন সময়—একটি বর্তমান, অন্যটি মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নিশাত নাওয়ার সালওয়া ও রায়হান রিয়াদ।
অভিনয়ের বাইরে কবরীর নির্মাণযাত্রা শুরু হয়েছিল আরো আগে। ২০০৪ সালে তিনি পরিচালনায় নাম লেখান, আর ২০০৬ সালে মুক্তি পায় তার নির্মিত চলচ্চিত্র ‘আয়না’।

ট্যাগস :

রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির

সেন্সরে কবরীর শেষ সিনেমা

আপডেট সময় ১১:২০:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬