ঢাকা ০২:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কোরআনী শিক্ষা ছাড়া মানুষ কখনো আদর্শবান হতে পারে না Logo ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল Logo দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর Logo আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে ১ম ইউনিটের ১২শ মেগাওয়াট বিদ্যুত জাতিয় গ্রিডে যুক্ত হবে-মন্ত্রী ফকির মাহবুব আনাম Logo বিচারকার্য মানুষের দোর গোড়ায় পৌঁছে দেওয়ার জন্য মধুপুরের ( ইউএনও) কার্যালয়ে গণশুনানি Logo বাউন্ডারি ওয়াল নেই, রাত হলেই স্কুল বারান্দায় মাদকের আড্ডা: আতঙ্কে ৬ শতাধিক শিক্ষার্থী Logo ধনপুর ইউনিয়নে বিএনপি নেতা খলিলুর রহমান চেয়ারম্যান পদপ্রার্থী Logo ডিজিটাল লেনদেন বাড়াতে সবাইকে বাংলা কিউআর ব্যবহারের আহ্বান Logo চিতলমারীতে সম্পত্তি থেকে বঞ্চিত করায় বাবার বিরুদ্ধে ছেলের সংবাদ সম্মেলন Logo কৃষি উদ্যোক্তা মিজানুর রহমানের আনারকলি চাষে বাজিমাত

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: কৃষিজমি ভরাটে লাখ টাকা জরিমানা, মাদক মামলায় ৪ জনের কারাদ-

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় পৃথক অভিযানে কৃষিজমির শ্রেণি পরিবর্তন এবং মাদক-সংক্রান্ত অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার তিরিয়া, নাগরী ও মোক্তারপুর এলাকায় পরিচালিত এ অভিযানে মোট পাঁচটি মামলার নিষ্পত্তি করা হয়। অভিযান পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা। অভিযানে এক ব্যক্তিকে এক লাখ টাকা অর্থদ- এবং পৃথক চারটি মাদক মামলায় চারজনকে এক মাস করে বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নাগরী ইউনিয়নের পানজোড়া এলাকার রিয়াজুল ইসলাম মোকলেছ(৩৮), পিতা-মৃত মফিজ উদ্দিন, যথাযথ অনুমতি ছাড়া বালু ভরাট করে কৃষিজমির শ্রেণি পরিবর্তন করেন। এ অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় তাকে ১ লাখ টাকা অর্থদ- দেওয়া হয়। এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় দায়ের করা চারটি পৃথক মামলায় চারজনকে এক মাস করে বিনাশ্রম কারাদ- প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে মোট ৫টি মামলার নিষ্পত্তি হয়। এর মধ্যে একটি মামলায় মোট ১,০০,০০০ টাকা অর্থদ- আদায় এবং চারটি মামলায় চারজনের কারাদ- দেওয়া হয়। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন কালীগঞ্জ থানা এসআই মো. হায়াত্তুর রহমান। বেঞ্চ সহকারী হিসেবে ছিলেন মাহবুবুল ইসলাম। ভ্রাম্যমাণ আদালতের জাকিয়া সরওয়ার লিমা বলেন, প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ ও কৃষিজমি রক্ষা এবং মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখতে ভবিষ্যতেও এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কোরআনী শিক্ষা ছাড়া মানুষ কখনো আদর্শবান হতে পারে না

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: কৃষিজমি ভরাটে লাখ টাকা জরিমানা, মাদক মামলায় ৪ জনের কারাদ-

আপডেট সময় ০১:৫৯:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬