মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক জাতীয় প্রাথমিক পদক/২৬ উপলক্ষে সারা দেশে বৃক্ষ রোপণ কর্মসূচীর আলোকে গলাচিপা উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার আবুজর মোঃ ইজাজুল হক প্রধান অতিথি হিসেবে বুধবার সকাল ১০ টায় গলাচিপা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আঙ্গিনায় ২টি ফলদ ও ঔষধী গাছের চারা রোপন করে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ গোলাম সগীর এর সভাপতিত্বে স্কুলের প্রধান শিক্ষক, শিক্ষিকা, সহকারী শিক্ষা অফিসার বৃক্ষ রোপণ কর্মসূচীতে অংশ নেয়। বৃক্ষ রোপণের পূর্বে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার আবুজর মোঃ ইজাজুল হক বলেন, বৃক্ষ হচ্ছে মানুষের তথা মানব ও প্রাণীকুলের জীবন বাহনকারী এবং মানুষের বিপদের বন্ধু হিসেবে আর্থিক সহায়তা দিয়ে থাকে। তাই সকলকে নিজ বাড়িতে খোলা স্থানে বেশি করে গাছ রোপণ করার আহবান জানান।
সংবাদ শিরোনাম
প্রকৃতি বাঁচাতে বৃক্ষ রোপণই হচ্ছে পৃথিবীর প্রাণ-আবুজর মোঃ ইজাজুল হক
-
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি - আপডেট সময় ০২:০২:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
- 76
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

























