ঢাকা ০৭:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর Logo ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি : মাহদী আমিন Logo রাজনৈতিক পরিচয়ে কারো প্রতি বৈষম্য হবে না : ৪৯তম বিসিএস প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী Logo শাপলা এখন শরীয়তপুরের প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকায়নের অংশ Logo বিনিয়োগ, এলএনজি সরবরাহ ও দক্ষতা উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির Logo সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী Logo দল ছেড়ে ৬ মাসের নিষেধাজ্ঞার শঙ্কায় রোনালদো Logo কতদিন পরপর ফোন বদলাবেন? Logo মিষ্টি ভালো লাগলেও কম খাবেন যারা Logo ‘দুনিয়াদারি হোক যাই ভেতরে রবের জিকির চাই’, মিশা সওদাগর

গোমস্তাপুরে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন টাস্ক ফোর্স কমিটির সভা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্য নিয়ে উপজেলা জন্ম ও মৃত্যু নিবন্ধন টাস্ক ফোর্স কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টার সময় উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকির মুন্সী, সভায় আরো উপস্থিত ছিলেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আব্দুল হামিদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা,মুছাহাক আলী, সমাজসেবা কর্মকর্তা, জাহাঙ্গীর আরিফ, মহিলা বিষয়ক কর্মকর্তা পঙ্কজ কুমার দাস, পার্বতীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মোয়াজ্জেম হোসেন, রহনপুর ইউনিয়ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মনিরুজ্জামান সোহরাব,চৌডালা চেয়ারম্যান, গোলাম কিবরিয়া হাবিব, গোমস্তাপুর ইউনিয়ন চেয়ারম্যান, জামালউদ্দিন মন্ডল, রহনপুর রিপোর্টার্স ক্লাব সভাপতি, নাহিদ ইসলাম, গোমস্তাপুর মডেল প্রেস ক্লাব সভাপতি সালাম তালুকদার, গোমস্তাপুর স্মার্ট প্রেস ক্লাব সাধারণ সম্পাদক, সামিরুল ইসলামসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। সভায় উপজেলার সামগ্রিক জন্ম ও মৃত্যু নিবন্ধনের বর্তমান চিত্র তুলে ধরা হয় এবং শতভাগ লক্ষ্যমাত্রা অর্জনে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষকে জন্ম ও মৃত্যুর ৪৫ দিনের মধ্যে নিবন্ধন করার সুফল সম্পর্কে সচেতন করতে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা পর্যায়ে ব্যাপক প্রচারণার সিদ্ধান্ত নেওয়া হয়।পুরোনো ও পেন্ডিং থাকা আবেদনগুলো দ্রুত যাচাই-বাছাই করে নিস্পত্তি করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাগিদ দেওয়া হয়। স্বাস্থ্যকর্মী, পরিবার পরিকল্পনা কর্মী এবং মাঠ পর্যায়ের জনপ্রতিনিধিদের পারস্পরিক সমন্বয় বৃদ্ধির মাধ্যমে মাঠ পর্যায় থেকে নিখুঁত তথ্য সংগ্রহের ওপর জোর দেওয়া হয়। নতুন ভর্তির ক্ষেত্রে শতভাগ সঠিক জন্ম সনদ নিশ্চিত করতে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সহযোগিতা নেওয়ার বিষয়ে আলোচনা হয়। জন্ম ও মৃত্যু নিবন্ধন প্রতিটি নাগরিকের আইনগত অধিকার এবং রাষ্ট্রীয় পরিকল্পনা প্রণয়নের মূল ভিত্তি। কোনো নাগরিক যেন এই সুবিধা থেকে বঞ্চিত না হন এবং গোমস্তাপুর উপজেলা যাতে দ্রুত শতভাগ নিবন্ধনের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারে, সেজন্য সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। সভায় বক্তারা বলেন, সঠিক সময়ে জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্ন হলে ভবিষ্যতে নানাবিধ নাগরিক সেবা পেতে ভোগান্তি অনেকাংশে কমে যায়। ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরের এই সময়ে শতভাগ নিবন্ধন নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর

গোমস্তাপুরে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন টাস্ক ফোর্স কমিটির সভা

আপডেট সময় ০২:০৭:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬