ঢাকা ০৭:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নোয়াখালীতে নতুন কূপের সন্ধান, দৈনিক মিলবে ১০ মিলিয়ন ঘনফুট Logo সরকারকে বেকায়দায় ফেলতে নানা ষড়যন্ত্র চলছে : রিজভী Logo মির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ মঙ্গলবার Logo বিএনপি সব সময় ইসলামের পথে থাকে-আমান উল্লাহ আমান Logo জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির Logo তারাকান্দায় জাতীয় যুব দিবস উপলক্ষে মাদকবিরোধী আলোচনা সভা Logo চিফ হুইপের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ Logo এমপি নুরুলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করলো সুনামগঞ্জ জেলা বিএনপি Logo উত্তরের নদ-নদীতে ধরা পড়ছে ইলিশ Logo কালীগঞ্জে দারিদ্র্যতা হার মানাতে পারেনি রুকাইয়াকে গোল্ডেন এ প্লাস পেয়েও উচ্চশিক্ষা নিয়ে দুশ্চিন্তা

জামালপুরে ইসলামপুরে পার্টনার কংগ্রেস

কৃষির আধুনিকায়ন, পুষ্টি, উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে প্রোগ্রাম অন অ্যাগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (চঅজঞঘঊজ) প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জুলাই) দুপুরে ইসলামপুর উপজেলা মিনি অডিটোরিয়ামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ইসলামপুরের বাস্তবায়নে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জামালপুরের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ আলম শরীফ খান। ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ মো. জোয়ার এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ রাকিব রানা আকন্দ। অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ পিকন কুমার সাহা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এএএম আবু তাহের এবং ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামান প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আব্দুল্লাহ আল ফয়সাল। কংগ্রেসে উপজেলার কৃষক-কৃষাণী, কৃষি উদ্যোক্তা, সাংবাদিক, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজন অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষির আধুনিকায়ন, পুষ্টিসমৃদ্ধ ও লাভজনক কৃষি উৎপাদন, কৃষিভিত্তিক উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থার উন্নয়নে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। তারা কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণ, নিরাপদ খাদ্য উৎপাদন এবং টেকসই কৃষি ব্যবস্থার সম্প্রসারণে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে পার্টনার প্রকল্পের বিভিন্ন কার্যক্রম, অর্জন এবং ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরা হয়। পাশাপাশি কৃষকদের দক্ষতা বৃদ্ধি ও টেকসই কৃষি উন্নয়নে সরকারি-বেসরকারি অংশীজনদের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে নতুন কূপের সন্ধান, দৈনিক মিলবে ১০ মিলিয়ন ঘনফুট

জামালপুরে ইসলামপুরে পার্টনার কংগ্রেস

আপডেট সময় ০২:১১:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬