ঢাকা ১১:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে দেশবাসীর প্রতি ১১ দলীয় ঐক্যের আহবান Logo দেশের পুনর্গঠনে তারেক রহমানের সহায়ক শক্তি হিসেবে কাজ করবে যুবদল: রুহুল কবির রিজভী Logo বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান Logo ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু, ১০ মাসে প্রাণ গেল ৪০০ জনের Logo জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ Logo দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির Logo পাকিস্তান এবার অলআউট ১১০ রানে Logo বাজারে আসতে না আসতেই আইফোন ডুওর পর্দায় ফাটল Logo খিটখিটে মেজাজের সহকর্মীর সঙ্গে কাজ করতে করণীয় Logo ‘সিআইডি’র স্রষ্টা বিপি সিং মারা গেছেনব্রিজেন্দ্র পাল সিং

এখন ভিলেন হতে চান পূর্ণিমা

  • বিনোদন:
  • আপডেট সময় ০২:১১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • 130

রিয়াজের নায়িকা হয়ে রোমান্টিক শুরু, এখন ভিলেন হতে চান পূর্ণিমা
ঢাকাই চলচ্চিত্রে রোমান্টিক নায়িকা হিসেবেই পরিচিতি পেয়েছেন চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। ১৯৯৮ সালে তিনি তখন স্কুলছাত্রী। সেই সময়েই জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ সিনেমায় নায়ক রিয়াজের বিপরীতে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার।
প্রথম সিনেমাতেই দর্শকের মন জয় করে নেওয়া পূর্ণিমা এরপর টানা প্রায় তিন দশক ধরে একের পর এক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন। দীর্ঘ ২৮ বছরের ক্যারিয়ারে ‘মিষ্টি মেয়ের’ ইমেজেই বেশি দেখা গেছে তাকে।
এবার সেই পরিচিত গ-ি ভেঙে সম্পূর্ণ ভিন্ন ধরনের চরিত্রে অভিনয়ের ইচ্ছার কথা জানালেন এই জনপ্রিয় অভিনেত্রী।
সম্প্রতি নিজের জন্মদিন উপলক্ষে চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে অংশ নিয়ে পূর্ণিমা বলেন, তিনি পর্দায় একজন শক্তিশালী খলনায়িকার চরিত্রে অভিনয় করতে চান।
অভিনেত্রীর ভাষায়, ‌‘আমার খুব ইচ্ছা খলনায়িকা বা ভিলেন টাইপ চরিত্রে অভিনয় করার। পর্দায় এমন একটি চরিত্র ফুটিয়ে তুলতে চাই, যার প্রতি মানুষের তীব্র ঘৃণা তৈরি হবে।’
পূর্ণিমার মতে, তার কোমল চেহারা ও ‘মিষ্টি মেয়ের’ ইমেজের কারণেই নির্মাতারা কখনো তাকে নেতিবাচক চরিত্রে ভাবেননি।
তিনি বলেন, ‘এখন পর্যন্ত খলচরিত্রে অভিনয় করা হয়নি আমার। আমাকে নিয়ে হয়তো কেউ তেমনটা চিন্তাই করেননি। সবাই ভাবেন আমার চেহারার সঙ্গে নেতিবাচক চরিত্র ঠিক জমবে না। দর্শকেরা আমাকে রোমান্টিক ও পরিপাটি লুকে দেখতেই অভ্যস্ত। তবে এবার এর বিপরীতে কিছু হলে খুব ভালো হতো।’
আর্জেন্টিনা-ইংল্যান্ড খেলায় খরচ না করে বন্যার্তদের দিন : রাশেদ সীমান্ত
অভিনয়ে গত কয়েক বছর ধরে কিছুটা অনিয়মিত পূর্ণিমা। মাঝে মধ্যে উপস্থাপক ও রিয়েলিটি শোর বিচারক হিসেবে টেলিভিশনে দেখা গেলেও নতুন সিনেমায় খুব একটা দেখা যায়নি তাকে। সবশেষ ২০২৪ সালের ঈদে মুক্তি পাওয়া ছটকু আহমেদের ‘আহারে জীবন’ সিনেমায় অভিনয় করেন তিনি। এর আগে ২০২৩ সালে কাজল আরেফিন অমির ওয়েব সিরিজ ‘হোটেল রিলাক্স’-এর মাধ্যমে ওটিটিতেও অভিষেক হয়েছিল তাঁর।
এবার পূর্ণিমার এই নতুন ইচ্ছা বাস্তবায়ন হয় কি না, আর দর্শক তাঁকে খলনায়িকার রূপে কবে দেখতে পান- সেটিই এখন দেখার অপেক্ষা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে দেশবাসীর প্রতি ১১ দলীয় ঐক্যের আহবান

এখন ভিলেন হতে চান পূর্ণিমা

আপডেট সময় ০২:১১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬