ঢাকা ১১:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাংলাদেশের পর্যটন খাতে বিনিয়োগ বাড়াতে চায় যুক্তরাজ্য : ব্রিটিশ হাইকমিশনার Logo ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের Logo ১৯ কার্গো এলএনজি আসছে ঘাটতির আশংকা নেই Logo দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির Logo বিএনপি সরকারের উদ্যোগ : তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু Logo বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করল অস্ট্রেলিয়া Logo ফোন নীরবে যে ৪ কাজ করে Logo ডেঙ্গু প্রতিরোধ ঘর থেকেই শুরু হোক Logo মনের জটিল জট খোলার মতো ১০টি সাইকোলজিক্যাল থ্রিলার সিনেমা

আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের কূটনীতিক রাবাব ফাতিমা

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আফগানিস্তানে জাতিসংঘ সহায়তা মিশন (ইউএনএএমএ)-এর নতুন প্রধান হিসেবে বাংলাদেশের জ্যেষ্ঠ কূটনীতিক রাবাব ফাতিমাকে নিয়োগ দিয়েছেন। বুধবার এ ঘোষণা দেওয়া হয়।
বিভিন্ন দেশে দায়িত্ব পালনের পর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করা পেশাদার কূটনীতিক রাবাব ফাতিমা বর্তমানে স্বল্পোন্নত দেশ, স্থলবেষ্টিত উন্নয়নশীল দেশ এবং ক্ষুদ্র উন্নয়নশীল রাষ্ট্রবিষয়ক জাতিসংঘের উচ্চ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।
জাতিসংঘ সদর দপ্তর থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
গুতেরেসের মুখপাত্রের কার্যালয় এক বিবৃতিতে জানায়, ‘রাবাব ফাতিমার জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের সরকারি দায়িত্ব পালনের ৩০ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তার অভিজ্ঞতার মধ্যে রয়েছে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় কূটনীতি, নীতিনির্ধারণ, অ্যাডভোকেসি, কর্মসূচি প্রণয়ন এবং বাস্তবায়ন।’
তিনি কানাডার জর্জেট গ্যাগননের স্থলাভিষিক্ত হচ্ছেন। ইউএনএএমএর উপবিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করা গ্যাগনন এতদিন ভারপ্রাপ্ত মিশনপ্রধান ছিলেন।
২০০২ সালে ইউএনএএমএ প্রতিষ্ঠিত হয়। ২০২১ সালে তালেবান আফগানিস্তানে পুনরায় ক্ষমতায় ফেরার পর থেকে দেশটিতে মানবিক সহায়তার সমন্বয়, রাজনৈতিক সংলাপ এগিয়ে নেওয়া এবং মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণে মিশনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
যুক্তরাষ্ট্র মিশনটির লক্ষ্য ও কার্যপদ্ধতি নিয়ে আপত্তি জানালেও গত জুনে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ইউএনএএমএ’র মেয়াদ আরও এক বছরের জন্য নবায়ন করে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী

আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের কূটনীতিক রাবাব ফাতিমা

আপডেট সময় ১২:০৭:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬