ঢাকা ০১:২৪ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মালয়েশিয়া যুবদলের সহ-সভাপতি টঙ্গীবাড়ীর আব্দুল হাকিম দেওয়ান, নিজ এলাকায় ফুলেল সংবর্ধনা Logo পাবনায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে জেলা প্রশাসকের প্রস্তুতিমূলক সভা Logo নিয়োগ বাণিজ্যের অভিযোগে কুড়িগ্রামে মাদ্রাসায় বিক্ষোভ, ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগ Logo নিরাপদ সড়কের দাবিতে লালমনিরহাট বুড়িমারী সড়কের পাটগ্রামের ঘুন্টিবাজারে শিক্ষক শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন Logo মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল Logo কর্তৃপক্ষের গাফিলতিতে ৮ বছরেও চালু হয়নি বারোবাজার হাটচাঁদনী Logo ইলিয়াস-নয়নের নেতৃত্বে লালমোহনে ছাত্রদলের আনন্দ মিছিল Logo চান্দগাঁও থানা মধ্যম মোহরায় ফ্রী চিকিৎসা সেবা দিয়েছেন লায়ন্সক্লাব অব তিলোত্তমা Logo কেরাণীগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা জেলা পুলিশ সুপারের সচেতনতামূলক সভা Logo সড়ক দুর্ঘটনায় নিহত ৭ জনের দাফন

পরিবেশ সুরক্ষায় ১১ লাখ গাছ রোপণ করবে সেনাবাহিনী: সেনাপ্রধান

পরিবেশ সংরক্ষণ, বনভূমি সম্প্রসারণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় দেশব্যাপী ১১ লাখ গাছ রোপণের কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সেনা ক্যান্টনমেন্টের পাশাপাশি দেশের যেসব স্থানে সেনাবাহিনীর স্থাপনা ও অবস্থান রয়েছে, সেসব এলাকাতেও ব্যাপক বৃক্ষরোপণ করা হবে।
গতকাল বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে ঢাকা ক্যান্টনমেন্টের নির্ঝর এলাকায় সেনাবাহিনীর বার্ষিক বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধনকালে এসব কথা বলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
সেনাপ্রধান বলেন, বনায়ন বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী প্রতি বছরের মতো এবারও ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করছে। শুধু চারা রোপণ করাই নয়, নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের মাধ্যমে গাছগুলোকে পরিণত করে তোলার দায়িত্বও সেনাবাহিনী পালন করে থাকে।
তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং সবুজ পরিবেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাই এবারের কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন সেনানিবাস, প্রশিক্ষণ এলাকা, প্রতিষ্ঠানের ক্যাম্পাস ও সেনা নিয়ন্ত্রিত অন্যান্য স্থানে মোট ১১ লাখ গাছের চারা রোপণ করা হবে।
সেনাপ্রধান আশা প্রকাশ করেন, সেনাবাহিনীর এ উদ্যোগ পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি সাধারণ মানুষকেও বৃক্ষরোপণে আরও উৎসাহিত করবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়া যুবদলের সহ-সভাপতি টঙ্গীবাড়ীর আব্দুল হাকিম দেওয়ান, নিজ এলাকায় ফুলেল সংবর্ধনা

পরিবেশ সুরক্ষায় ১১ লাখ গাছ রোপণ করবে সেনাবাহিনী: সেনাপ্রধান

আপডেট সময় ১২:১৭:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬