পাবনার আতাইকুলা থানা এলাকায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্সের চালকসহ ৩ জন নিহত হয়েছেন। এঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। তাদেরকে পাবনা সদও হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ৬টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের আতাইকুলার সড়াডাঙ্গী এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- অ্যাম্বুলেন্সে থাকা লাশের স্বজন বুলু খাতুন এবং অ্যাম্বুলেন্সের চালক রাজ শেখ(৩০)। রাজ শেখ পাবনা পৌর এলাকার উত্তর শালগাড়ীর জামাল শেখের ছেলে। বিষয়টি নিশ্চিত করেন পাবনার মাধপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান রহমান জানান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে থেকে একটি মেয়ের লাশ নিয়ে পাবনার সাঁথিয়ায় বাড়িতে ফিরছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা পাবনা এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্সের চালকসহ ঘটনাস্থলেই দুইজন নিহত হন। তিনি আরো জানান, নিহত ২ জন এবং অ্যাম্বুলেন্সে থাকা মরদেহ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতদেও পাবনা সদও হাসপাতারে চিকিৎসা দেওয়া হচ্ছে। ক্ষতিগ্রস্ত অ্যাম্বুলেন্স এবং বাস উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এদিকে আহতদের উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে নিয়ে আসার পথে আরো একজনের মৃত্যু হয়েছে জানা যায় । তার নাম পরিচয় জানা যায়নি।
সংবাদ শিরোনাম
পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন
-
মোবারক বিশ^াস পাবনা - আপডেট সময় ০২:২৯:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
- 100
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ
























