ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo যুক্তরাষ্ট্রের নির্বাচনে ইতিহাস গড়লেন ৫ মুসলিম নারী Logo অটোরিকশা ঠেকাতে গজের বেষ্টনী, হাসপাতালের নিরাপত্তাব্যবস্থায় বিকল্প উপকরণ কি ছিল না? Logo কলমাকান্দায় দুই ইউনিয়নে আড়াই কিলোমিটার খাল পুনঃসংস্কারের উদ্বোধন Logo বগুড়ার শেরপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধানে ক্যাম্পেইন শুরু Logo সাজিয়ে গুজিয়ে দে মোরে গানটির মূল গীতিকার বাউল কামাল পাশা Logo ফরিদপুরে বাসে দুর্বৃত্তদের আগুন, প্রাণ গেল চালক কাঁলাচাদের Logo গজারিয়ায় স্কাউটস ভবনের উদ্বোধন ও শিক্ষার্থীদের মাঝে ইউনিফর্ম বিতরণ Logo রাউজানে জেলা প্রশাসকের আদেশ অমান্য করে সড়কের নাম পরিবর্তনের চেষ্টা Logo কুড়িগ্রামে পৌর কর্মচারী মনসুর আলী হত্যা, আসামির ফাঁসির দাবিতে বিক্ষোভ Logo কালকিনিতে প্রতিপক্ষকে ফাঁসাতে মিথ্যা অভিযোগে বাড়িঘরে ধ্বংসযজ্ঞ চালানোর সঠিক তদন্ত চেয়ে প্রশাসনের কাছে বৃদ্ধের আবেদন

দৌলতখানে কৃষক কার্ডে তথ্য অনিয়ম করলে আইনগত ব্যবস্থা-ইউএনও মতিন

ভোলার দৌলতখান উপজেলায় ডিজিটাল অ্যাপের মাধ্যমে কৃষকদের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬জুলাই) দুপুরে উপজেলা কৃষি দপ্তরের আয়োজনে চরখলিফা ইউনিয়নের মিঠু হাওলাদার বাড়িতে কৃষকদের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়। প্রথম পর্যায়ে উপজেলার চরখলিফা ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের কৃষকদের তথ্য সংগ্রহ শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল মতিন খান। তিনি বলেন, কৃষক কার্ড অবশ্যই প্রকৃত কৃষকদের হাতে পৌঁছাতে হবে। কেউ অনিয়ম, ব্যবসা-বাণিজ্য বা ছলচাতুরীর আশ্রয় নিলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়রা সিদ্দিকা জানান, কৃষক কার্ডের মাধ্যমে নিবন্ধিত কৃষকেরা নগদ সহায়তা, কৃষি উপকরণ, স্বল্প সুদে ঋণসহ সরকারের ১০টি সেবা পাবেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুল মান্নান মিয়া, উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি ও কৃষক কার্ড বাস্তবায়ন কমিটির সদস্য শাহাবুদ্দিন মেম্বার, চরখলিফা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ইদ্রিস মেম্বার প্রমুখ।

ট্যাগস :

যুক্তরাষ্ট্রের নির্বাচনে ইতিহাস গড়লেন ৫ মুসলিম নারী

দৌলতখানে কৃষক কার্ডে তথ্য অনিয়ম করলে আইনগত ব্যবস্থা-ইউএনও মতিন

আপডেট সময় ০২:৩০:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬