ঢাকা ০৬:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ, ৫টিতে কর্মবিরতি Logo ভোলায় ‘মিথ্যা’ মামলায় মেয়র প্রার্থী আকবরের জামিন Logo চকরিয়ায় চোরাই-ডাকাতির ১৩৪ মোবাইল ও আইএমইআই কাটার মেশিনসহ ২ জন গ্রেফতার Logo লোহাগাড়ায় ইটভাটা ও মাটি কাটার প্রতিবাদ করায় ইউপি সদস্যসহ গ্রামবাসীকে হামলার প্রতিবাদে মানববন্ধন Logo শ্রীপুরে মৎস্য খামারের পাড় ও কৃষিজমি কেটে মাটি বিক্রির অভিযোগ Logo গণঅধিকার পরিষদ থেকে তিন নেতা পদত্যাগ করে এনসিপিতে যোগদান Logo জনদুর্ভোগ লাঘবে কাঠের সেতু করে দিলেন ডেপুটি স্পীকার Logo পাইকগাছায় উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন Logo সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের রায়পুর উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন Logo দাগনভূঞার রামনগর ইউপি নির্বাচন, চেয়ারম্যান পদে বিএনপির একাধিক মনোনয়নপ্রত্যাশী, আলোচনায় জামায়াতসহ অন্যান্য দল

রাউজান ব্লাড ডোনার্সের উদ্যোগে বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সহায়তা ও আর্থিক অনুদান

রাউজানের অন্যতম স্বেচ্ছাসেবী, সামাজিক ও যুব রক্তদাতা সংগঠন রাউজান ব্লাড ডোনার্সের ব্যবস্থাপনায় সম্প্রতি বন্যায় ডাবুয়া এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ১৫জুলাই বুধবার দুপুরে ডাবুয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডস্থ পূর্ব ডাবুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন আবদুল বারী চৌধুরী জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র কার্যকরি সদস্য ও রাউজান প্রেস ক্লাবের সহ সম্পাদক মোঃ রবিউল হোসেন রবি। এতে স্বাগত বক্তব্য রাখেন রাউজান ব্লাড ডোনার্সের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ রাশেদ উদ্দিন, প্রতিষ্ঠাতা পরিচালক সৌরাভুল ইসলাম নিজাম। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের আহবায়ক মোঃ সাগর, সদস্য সচিব মোঃ তারেক, কার্যকরি সদস্য মোঃ জাহেদ, কাইসামং মারমা, প্রবাসী সদস্য সাজ্জাদ মাহমুদ, মোঃ শফি সহ স্থানীয় এলাকাবাসী। পরে ডাবুয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের গুল মোহাম্মদের বাড়ির বন্যার কারণে তলিয়ে যাওয়া মোঃ রাহাতের ঘর নির্মাণের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়। বক্তারা বলেন, সংগঠনের প্রতিষ্ঠা লগ্ন থেকে যেকোন দূর্যোগে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে রাউজান ব্লাড ডোনার্স। তারই ধারাবাহিকতায় মানবিক কর্মসূচির আলোকে সম্প্রতি ভয়াবহ বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর পাশে দাড়িয়েছি এবং নিজেদের সাধ্যমত সহায়তার হাত বাড়িয়ে দিয়েছি। ভবিষ্যতেও এধরণের সহযোগিতা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ, ৫টিতে কর্মবিরতি

রাউজান ব্লাড ডোনার্সের উদ্যোগে বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সহায়তা ও আর্থিক অনুদান

আপডেট সময় ০২:৩২:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬