ঢাকা ১১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কোরআনী শিক্ষা ছাড়া মানুষ কখনো আদর্শবান হতে পারে না Logo ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল Logo দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর Logo আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে ১ম ইউনিটের ১২শ মেগাওয়াট বিদ্যুত জাতিয় গ্রিডে যুক্ত হবে-মন্ত্রী ফকির মাহবুব আনাম Logo বিচারকার্য মানুষের দোর গোড়ায় পৌঁছে দেওয়ার জন্য মধুপুরের ( ইউএনও) কার্যালয়ে গণশুনানি Logo বাউন্ডারি ওয়াল নেই, রাত হলেই স্কুল বারান্দায় মাদকের আড্ডা: আতঙ্কে ৬ শতাধিক শিক্ষার্থী Logo ধনপুর ইউনিয়নে বিএনপি নেতা খলিলুর রহমান চেয়ারম্যান পদপ্রার্থী Logo ডিজিটাল লেনদেন বাড়াতে সবাইকে বাংলা কিউআর ব্যবহারের আহ্বান Logo চিতলমারীতে সম্পত্তি থেকে বঞ্চিত করায় বাবার বিরুদ্ধে ছেলের সংবাদ সম্মেলন Logo কৃষি উদ্যোক্তা মিজানুর রহমানের আনারকলি চাষে বাজিমাত

নগরকান্দায় উৎসবমুখর পরিবেশে রথযাত্রা উদযাপন

ফরিদপুরের নগরকান্দায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী- শ্রী জগন্নাথদেব বলরাম ও সুভদ্রা মহারাণীর রথযাত্রা। বৃহস্পতিবার দুপুরে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে গাংজগদিয়া মন্দিরে রথযাত্রা উদযাপন কমিটির আয়োজনে, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি ডাঃ রনদা প্রসাদ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু। এসময় আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী, উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আল ফাহাদ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসুল সামদানী আজাদ, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও লস্কারদিয়া ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, প্রতিমন্ত্রীর একান্ত সহকারী সচিব মোঃ ফজলুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মাহাবুব আলী মিঞা, আলিমুজ্জামান সেলু, প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ, সিনিয়র সহ-সভাপতি বিলায়েত হোসেন লিটন, সাধারণ সম্পাদক লিয়াকত আলী, জেলা যুবদলের যুগ্ন- সাধারণ সম্পাদক তৈয়াবুর রহমান মাসুদ, হেলাল উদ্দিন হেলাল, জেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অজয় কর, উপজেলা বিএনপির যুগ্ন-সম্পাদক বদিউজ্জামাল তারা মোল্যা, যুবদল নেতা রবিউল ইসলাম বাবু, ওলামা দল নেতা মজিবুর রহমানসহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, রথযাত্রা উদযাপন কমিটির নেতৃবৃন্দ। অনুষ্ঠানে গীতা পাঠ করেন চারণ কবি সহদেব সরকার। প্রধান অতিথি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেন, এ দেশ সাম্প্রদায়িক সম্প্রতির দেশ, এখানে কেউ অসাম্প্রদায়িকতা সৃষ্টি করতে চাইলে তাদের বিরুদ্ধে রুখে দাড়ান। তিনি আরো বলেন, এদেশের উন্নয়নে সরকারি ও বিরোধী দল এক সাথে কাজ করতে হবে। ধর্ম যার যার দেশটা সবার, তাই সবার আগে বাংলাদেশ। বিকালে বিশাল রথ শোভাযাত্রা বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। এছাড়াও প্রধান অতিথি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু নগরকান্দা উপজেলা হল রুমে প্রশাসন ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) থেকে হতদরিদ্র, অসহায় ও দুস্থ্য নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কোরআনী শিক্ষা ছাড়া মানুষ কখনো আদর্শবান হতে পারে না

নগরকান্দায় উৎসবমুখর পরিবেশে রথযাত্রা উদযাপন

আপডেট সময় ০২:৩৪:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬